রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের জন্য বিএনপিকে দরকার : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নির্বাচন থেকে সরে গেলে আমরা খুব খুশি হবো, আমাদের জন্য উৎসাহব্যঞ্জক কিছু হবে- এটা ঠিক না। আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। সেজন্য বিএনপি থাকা দরকার।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় হোটেল রেডিসনের সামনে বিআরটিসির ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপিতে ভাঙন ধরাতে চাইছে সরকার- এমন প্রশ্নের জবাবে কাদের বলেন,আমি চাই না বিএনপি ভাঙুক। বিএনপি একটা বড় দল, আমরা এই চেষ্টাও আমরা করবো না।

এসময় বিএনপি সাংগঠনিক সংকট সৃষ্টির জন্য তারেক রহমানই যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি।

‘বিএনপি ভাঙার জন্য আমি মনে করি বিএনপি নিজেরাই দায়ী হবে। বিএনপির সংকট আমরা ঘনীভূত করবো না, আমরা এখানে ফ্যাক্ট না।’

নেত্রীকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব চাইলে কাদের বলেন, খালেদা জিয়ার মুক্ত হওয়ার বিষয়টি এখন সম্পূর্ণরূপে আদালতের ব্যাপার। আদালতের আদেশে তিনি দণ্ডিত হয়েছেন এবং জেলে গিয়েছেন। এখন আপিলের বিচারে তাকে মুক্তি দেওয়া যায় কিনা সেটা আদালত বিবেচনা করতে পারে। এখানে সরকার কোনো হস্তক্ষেপ করেনি, ভবিষ্যতেও করবে না।

‘আমরা নির্বাচনে বিএনপির মতো একটা বড় দলকে প্রতিদ্বন্দ্বিতার জন্য চাই। প্রতিদ্বন্দ্বিতায় মজা না থাকলে নির্বাচনে মজা নেই। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক এবং নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হোক।’

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ