,

বিএনপিকে ভাঙার জন্য অন্য কারো প্রয়োজন নেই : সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভাঙার জন্য দলটির নেতারাই যথেষ্ট। বিএনপিকে ভাঙার জন্য অন্য কারো প্রয়োজন নেই। অন্যরা কেন তাদের দলে ভাঙন ধরাবে? তারা কি এসব কাজ কম পারেন? অতীতে তাদের দল ভাঙার নজির আমরা দেখেছি।

আজ সোমবার সকালে কক্সবাজার-টেকনাফ সড়ককে শহীদ এ টি এম জাফর আলম আরকান সড়কের নামকরণ ও গেইট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতার অভিযোগ করে বলেন, লন্ডনের বাংলাদেশ দূতাবাসে তারেক রহমানের নির্দেশে হামলা হয়েছে। তার নির্দেশেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করা হয়েছে। এ জন্য আইনগত ব্যবস্থা নিতে এবং দণ্ডিত ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আন্তর্জাতিক প্রক্রিয়া চলছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সময় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী সব সুযোগ-সুবিধা দেওয়া হবে। তবে জেলখানা আর গুলশানের বাসভবন এক নয়।

একটি দুর্নীতি মামলার রায় নিয়ে দেশে-বিদেশে অরাজকতার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন সেতুমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল, আবদুর রহমান বদি ও আশিক উল্যাহ রফিকসহ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

এ জাতীয় আরও খবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩৯০

আজ রাত থেকেই ২২ দিনের প্রজনন নিষেধাজ্ঞা, শেষ মুহূর্তে আকাশচুম্বী ইলিশের দাম

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬০

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান