,

আমি বড়লোকের রাজনীতি করি না : এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমার সময়ে খুন গুম ছিল না, মানুষ শান্তিতে ছিল, আবার শান্তি ফিরিয়ে আনতে চাই। আমি বড়লোকের রাজনীতি করি না, গরিবের রাজনীতি করি। আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চাই। আগামীতে আবার নির্বাচন করতে চাই। আপনারা কি আমাকে ভোট দেবেন?

আজ সোমবার দুপুরে রাজধানীর ভাষানটেক মোড়ে পথসভায় হুসেইন মুহম্মদ এরশাদ এ কথা বলেন।

এরশাদ বলেন, চিরকাল কেউ ক্ষমতায় থাকে না, আমিও ছিলাম না। আওয়ামী লীগও থাকবে না। আমার সময়ে খুন গুম ছিল না। মানুষ শান্তিতে ছিল। আপনার আমকে ভোট দিলে, আবার শান্তি ফিরিয়ে আনতে চাই।

এ সময় তিনি আগামী একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ (ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, ভাষানটেক) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে বলেন, আমি এখানে এমপি (সংসদ সদস্য) ছিলাম। ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলাম।

এই পথসভার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এ সময় দলটির অন্যান্য নেতা কর্মীরা বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু ঘিরে একদিকে উচ্ছ্বাস, অন্যদিকে আতঙ্ক

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩৯০

আজ রাত থেকেই ২২ দিনের প্রজনন নিষেধাজ্ঞা, শেষ মুহূর্তে আকাশচুম্বী ইলিশের দাম

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬০

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান