,

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হলেন মো. আবদুল হামিদ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মো. আবদুল হামিদ। আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি ও নির্বাচনী কর্মকর্তা কে এম নুরুল হুদা এ ঘোষণা দেন। এই নিয়ে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হলেন মো. আবদুল হামিদ।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে উপস্থিত থাকা আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান ও সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।

চিফ হুইপ আ স ম ফিরোজচিফ হুইপ বলেন, আমরা রাষ্ট্রপতির মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্যবেক্ষণে এসেছিলাম। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনি কর্তা কে এম নূরুল হুদা মনোনয়নপত্রটি যাচাই-বাছাই করে ১৯৯১ সালের নির্বাচনি আইন অনুযায়ী একক প্রার্থী হিসেবে মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করেছেন।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন সংসদের হুইপ আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার ও ইকবালুর রহিম এবং দলের কেন্দ্রীয় নেতা রিয়াজুল কবীর কাউসার।

এ জাতীয় আরও খবর

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক