,

৪৩ লাখের বেশি ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন

news-image

নিয়াজুল ইসলাম : সারাদেশে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আজ বুধবার প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৪৩ লাখের বেশি নতুন ভোটার যুক্ত হবে। সবমিলিয়ে দেশের ভোটার সংখ্যা প্রায় সাড়ে ১০ কোটিতে পৌঁছবে। তালিকায় যুক্ত হওয়া নতুন ভোটাররা আগামী সংসদসহ সব ধরনের নির্বাচনে ভোট দিতে পারবেন।

ইসি সূত্রে জানা গেছে, এর আগে গত ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তখন খসড়া তালিকায় ৪২ লাখ ৯৪ হাজার ৮৮৯ জন ভোটার যুক্ত হয়েছিল। এছাড়া সারাদেশে জেলা-উপজেলা ও থানা পর্যায়ে দাবি আপত্তির পর আরো কিছু সংখ্যক ভোটার তালিকায় যুক্ত হন।

আরো জানা গেছে, খসড়া তালিকায় নতুন অন্তর্ভুক্ত ভোটারদের মধ্যে ২০১৭ সালে হালনাগাদ কার্যক্রমে ৩৩ লাখ ৩২ হাজার ৭৪২ জন এবং ২০১৫ সালে আগাম তথ্য হতে ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জন অন্তর্ভুক্ত হয়েছেন।

আর হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত হওয়া ৩৩ লাখ ৩২ হাজার ৫৯৩ জনের মধ্যে নারী ভোটার ১৬ লাখ ৯৯ হাজার ৬২২ জন ও পুরুষ ১৬ লাখ ৩২ হাজার ৯৭১ জন। এ ছাড়া বছরের বিভিন্ন সময়ে ২ লাখ ৭০ হাজার ১৫৮ জন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর