,

সৌদির বিরুদ্ধে লেবাননের যুদ্ধ ঘোষণা: দাবি রিয়াদের

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবের বিরুদ্ধে লেবানন যুদ্ধ ঘোষণা করেছে বলে দাবি করেছেন পারস্য উসাগরীয় অঞ্চল বিষয়ক সৌদি মন্ত্রী সামের সুবহান। সোমবার (৬ নভেম্বর) আল-আরাবিয়্যাহ টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেছেন তিনি।

সাক্ষাতে সামের বলেন, হিযবুল্লাহ সৌদি আরবের হুমকিস্বরুপ সকল সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে। সৌদির বিরুদ্ধে যুদ্ধে লেবাননকে শরীক হতে কিছুতেই দিবে না সৌদি আরব। হিযবুল্লাহর কারণে আমরা লেবাননের সরকারকে যুদ্ধ ঘোষণাকারী সরকার হিসেবে বিবেচনা করবো। সামের জোর দিয়ে বলেন, লেবানন সরকারের প্রতিটি সিদ্ধান্তে হিযবুল্লাহ প্রভাব রাখে।

তিনি আরো বলেন, ‘হিযবুশ শয়তান’ (হিযবুল্লাহকে লক্ষ্য করে) কে দমন করতে আমরা সব ধরণের রাজনৈতিক এবং অন্যান্য উপকরণ ব্যবহার করবো। হারিরির নেতৃত্বাধীন সরকার হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে সুবহান বলেন, ‘সেখানে অনেকে আছে যারা দক্ষিণ লেবাননে ফিরে আসবে।’

সাক্ষাতকারে তিনি আরো বলেন, লেবাননি জনগণকেই শান্তির পথ অথবা হিযবুল্লাহর পথ নির্ধারণ করতে হবে। তিনি আরো বলেন, ‘লেবানিজদের এই ঝুকি সম্পর্কে মনে রাখা উচিত এবং খুব তাড়াতাড়ি সমাধা করা উচিত। আমরা কামনা করি, লেবানন সরকার হিযবুল্লাহকে দমন করবে। সূত্র : আল-আরাবিয়্যাহ

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি