,

কাবুলে টিভি স্টেশনে গোলাগুলি, কয়েকজন হতাহত

news-image

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি টিভি স্টেশনে বন্দুকধারী সন্ত্রসীরা হামলা চালিয়েছে। এ হামলায় বেশ কয়েকজনের হতাহতের কথা জানা গেলেও তা নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের দিকে কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে ‘স্মেসড টিভি চ্যানেল’ এর প্রধান কার্যালয়ে ঢুকে পড়ে। চ্যানেলের এক কর্মী পালিয়ে যেতে সমর্থ হয় এবং তিনি বিবিসিকে জানান, ‘বন্দুকধারীরা এখনও অফিসের ভেতরে অবস্থান করছে, যেখানে প্রায় ১০০ জন চ্যানেল কর্মী উপস্থিত আছেন। আমার কয়েকজন সহকর্মীকে ইতোমধ্যে মেরে ফেলা হয়েছে। কেউ কেউ আহত অবস্থায় পড়ে আছে। আমি অনেক কষ্ট করে বেরিয়ে আসতে সমর্থ হয়েছি।’

আফগান রাজধানী বর্তমান সময়ে ঘনঘন তালেবান ও তথাকথিত ইসলামিক স্টেট এর জঙ্গি হামলার শিকার হচ্ছে। বিবিসি

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি