,

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপরে চাপ প্রয়োগের আশ্বাস কূটনীতিকদের

news-image

মিয়ানমার থেকে বাংলাদেশে আসা নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। এসময় তারা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন এবং সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের আশ্বাস দিয়েছেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই বর্তমান সমস্যা থেকে উত্তরণের একমাত্র উপায়। কূটনীতিকদের শরণার্থী ক্যাম্প পরিদর্শনের মাধ্যমে রোহিঙ্গা বিষয়ে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হলো।

এদিকে সমস্যা সমাধানে বিভিন্ন দেশের কূটনীতিকরা নিজ নিজ দেশের সাথে আলোচনা করারও আশ্বাস দেন।

প্রসঙ্গত, বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে প্রতিনিধিদের দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পরে সড়ক পথে তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৌঁছায়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক