,

হংকংয়ে ঘূর্ণিঝড় ‘হাতো’র তাণ্ডবে নিহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক :এশিয়ার অন্যতম বাণিজ্য নগরী হংকং ও ম্যাকাওয়ে ১০ মাত্রার প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘হাতো’র আঘাতে তিনজন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। নিখোঁজ অন্তত দুইজন। ম্যাকাওয়ের সরকারি তথ্য ব্যুরোর বরাতে বুধবার দ্যা গার্ডিয়ান এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার প্রলয়ঙ্কারী এ ঘূর্ণিঝড়ে হংকং শহর ও ম্যাকাওয়ের মাঝে বয়ে চলা পার্ল নদীর মোহনায় তিনজনের মৃত্যু হয়েছে।

অবশ্য, ঘূর্ণিঝড় হাতো আঘাত হানার আগেই হংকংয়ে শুরু হয় প্রচণ্ড বাতাস ও ভারী বৃষ্টি। এসময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। বাতাসে অনেক গাছ উপড়ে পড়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার রাতেই সাড়ে চার শতাধিক বেশি ফ্লাইট বাতিল করা হয়। ছুটি ঘোষণা করা হয় স্থানীয় সব স্কুলে। অচল হয়ে যায় বাণিজ্যিক কার্যক্রমও।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হংকংয়ের ভিক্টোরিয়া হারবারে প্রবল বেগে পানি আছড়ে পড়েছে। জলোচ্ছ্বাসে অনেক নিচু এলাকা প্লাবিত হয়েছে। দক্ষিণ চীন সাগরে ১০ মিটার (৩৩ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে বার্তা সংস্থাটি।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রেন চলাচল বাতিল করা হয়েছে, মাছ ধরার নৌকা পোতাশ্রয়ে আশ্রয় নিয়েছে এবং চার হাজারেরও বেশি জেলে ও তাদের পরিবারকে নিরপাদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

হংকং অবজারভেটরির পরিসংখ্যান অনুযায়ী, ১৯৪৬ সাল থেকে এখন পর্যন্ত হংকংয়ে ১৪ বার ১০ মাত্রার প্রলয়ঙ্ককারী ঘূর্ণিঝড় আঘাত হানে। ‘হাতো’র আগে ২০১২ সালে হংকংয়ে ১০ মাত্রার ঘূর্ণিঝড় ভিসেন্ট আঘাত হানে। সূত্র: দ্যা গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ভোট হবে পাঁচ ধাপে

হরমুজ প্রণালি খোলার শর্তে মার্কিন জবাব মানতে নারাজ ইরান

লিটন-মিরাজের শতরানের জুটিতে বাংলাদেশের লিড ৪৪৩

করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ