,

লোককবি রমেশ শীল’র ৫০তম মৃত্যুবার্ষিকী আগামী ৬ এপ্রিল

news-image

নিজস্ব প্রতিনিধি : উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল একুশে পদকে ভূষিত লোককবি রমেশ শীলের ৫০তম মৃত্যুবার্ষিকী আগামী বৃহস্পতিবার (৬ এপ্রিল)। এ উপলক্ষে বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী শীলপাড়ায় কবিয়ালের সমাধি প্রাঙ্গণে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকালে তাঁর সমাধিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। বিকেলে রয়েছে রমেশ শিল্পীগোষ্ঠীর পরিচালনায় রমেশ সংগীতানুষ্ঠান, আলোচনা সভা। সন্ধ্যায় তাঁরই রচিত মরমী ও মাইজভান্ডারী গান এবং রাতভর কবিয়ালদের পরিবেশনায় কবিগান। ১৮৭৭ সালে ৯ মে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পূর্ব গোমদন্ডীর শীল পাড়ায় পিতা চন্ডীচরণ শীল ও মাতা রাজকুমারী শীলের ঘরে রমেশ শীলের জন্ম। ১১ বছর বয়সে তৃতীয় শ্রেণীতে পড়া অবস্থায় পিতৃহারা হন তিনি। তাঁর উপর নেমে আসে পরিবারের ছয় সদস্যের ভার। জীবন ও জীবিকার তাগিদে চলে যান করেন বার্মায় (মিয়ানমার)। তাঁর মন প্রাণে মিশে ছিল এদেশের মায়া মমতা তাই তিনি ১৮ বছর বয়সে ফিরে আসেন। পৈতৃক পেশা ক্ষোরকর্ম, স্বর্ণাকার, মুদির দোকানে, চালের গুদামে চাকরি, শৈল্য-কবিরাজী- হোমিওপ্যাথি চিকিৎসা, কবিগান ও গণসংস্কৃতি চর্চাকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন কর্মময় জীবনে। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তাঁর গানে ও কথায় বেজে ওঠে দেশ ও গরীব দু:খী গণমানুষের প্রতিচ্ছবি। কবিয়াল সম্রাট-লোককবি রমেশ শীল ১৯৬৭ সালের ৬ এপ্রিল তিনি জাগতিক মায়া ত্যাগ করেন। বাড়ির পাশে নিজ আখঁড়ায় সমাধি করা হয়। বাংলাদেশ সরকার ২০০২ সালে এ গুণীকে মরনোত্তর একুশে পদকে ভূষিত করে সম্মাননা প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে