,

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৪টি ইউনিটের উৎপাদন বন্ধ

news-image

বিশেষ প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের চারটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার বিকেল ৫টা থেকে ওই ইউনিটগুলোর উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে অন্তত ৪৮৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে বলে কারখানা সূত্র জানিয়েছে। বন্ধ হওয়া ইউনিটগুলো হলো- ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫নং ইউনিট, ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জিটি-২ ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট। আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের পরিচালক (কারিগরি) প্রকৌশলী ইয়াকুব আলী সাথে যোগাযোগ করলে তিনি জানান,  মঙ্গলবার বিকাল থেকে হঠাৎ করে গ্যাসের চাপ কমতে থাকে। একপর্যায়ে চাপ বেশি কমে যাওয়ায় বিদ্যুৎকেন্দ্রের চারটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে বাকি ইউনিটগুলোর উৎপাদন স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, বন্ধ হওয়া ইউনিটগুলোর ত্রুটি সারিয়ে পুনরায় উৎপাদনে ফেরাতে প্রকৌশলীরা কাজ করছেন। গ্যাসের চাপ বেড়ে গেলেই সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে