,

রসরাজের মামলার আদালতে  গুরুত্বপূর্ণ জবানবন্দি  দিয়েছে আশুতোষ

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে আইসিটি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার রসরাজ দাসের মামলার  সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন আলোচিত আশুতোষ দাস। বুধবার আদালতে এ জবানবন্দি দিয়েছেন আশুতোষ। তিনি নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের অনুকুল দাস ওরফে মনা মাস্টারের ছেলে।

নাসিরসগর হামলার ঘটনার পরপরই আশুতোষ ভারতে গা ঢাকা দিয়েছিলেন বলে জানা যায়। আশুতোষ গা ঢাকা দেয়ার পর থেকে মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করে পুলিশ। এদিনই পরিবারের লোকজন আশুতোষকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যান। সেখানে আশুতোষকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে, পুলিশ বাদী হয়ে রাসরাজের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় সাক্ষী হিসেবে বৃহস্পতিবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আশুতোষ।
এদিন বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের আদালতের তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে জবানবন্দিতে আশুতোষ আদালতকে কী বলেছেন সেটি স্পষ্ট করে বলছে না পুলিশ। আদালত সূত্রে জানা যায়, রসরাজের ফেসবুক আইডি থেকে কে সেই ধর্মীয় অবমাননার ছবি পোস্ট করেছে, পোস্টের বিষয়ে রসরাজ কীভাবে জানতে পেরেছে, ক্ষমা চাওয়ার পোস্ট কে দিয়েছে? এসব বিষয়ে পুলিশের জিজ্ঞাসাবাদে আশুতোষ আদালতে জবানবন্দি দিয়েছেন। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূইয়া আশুতোষের জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো  জানান, আশুতোষ তার জবানবন্দিতে কী বলেছেন, সেটি মামলার তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না। তবে জবানবন্দিতে আশুতোষ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। প্রসঙ্গত, ধর্মীয় অবমাননার ছবি ফেসবুকে পোস্টের অভিযোগে গ্রেফতার রসরাজ দাসের ফেসবুক আইডির পাসওয়ার্ড আশুতোষ দাস জানতেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন নাসিররগর হামলার ঘটনায় গ্রেফতার আল-আমিন সাইবার ক্যাফের মালিক জাহাঙ্গীর আলম।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে