,

নাসিরনগর হামলা : ইউপির চেয়ারম্যান আখিঁ ৫ দিনের রিমান্ডে

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বাড়ি-ঘর ও মন্দিরে হামলা এবং ভাংচুরের ঘটনায় গ্রেফতারকৃত হরিপুরের ইউপি চেয়ারম্যান দেওয়ান অতিকুর রহমান আখিঁর ৫ দিনের রিমান্ড মুঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার দুপুরে আসামী আখিঁকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফউদ্দিনের বিচারিক আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত তার ৫ দিনের রিমান্ড মুঞ্জুর করে। মামলার তদন্তকারী কর্মকর্তারা জানান, তাকে জিঞ্জেসাবাদ করে সে দিনের ঘটনার অনেক কিছুই জানা যাবে। ৫ জানুয়ারী বৃহস্পতিবার ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর পর তাকে ঢাকার ডিএমপির সদর দফতরে এনে সিনিয়র কর্মকর্তারা জিঞ্জেসাবাদ করে। উল্লেখ্য নাসিরনগর তান্ডব এর দিন যে সব লোক এসেছিল। তাদের ট্রাকের ভাড়া পরিশোধ করে দেওয়ান আতিকুর রহমান আখিঁ।

উল্লেখ্য যে, গত ৩০ শে অক্টোবর নাসিরনগরে হিন্দু বাড়ি-ঘর ও মন্দিরে ভাংচুর ও পরবর্তীতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় ৮ টি পৃথক মামলা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গ্রেফতারকৃত নাসিরনগর সদরের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদের মামলার পরবর্তী শুনানি ১০ই জানুয়ারী মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে