,

৬৩ শতাংশের বেশি ভোট পড়েছে

image-13168নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৬৩ শতাংশেরও বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার। তিনি জানান, এই হিসাব চারটায় ভোট শেষ হওয়ার বেশ কিছু সময় আগের। পূর্ণাঙ্গ হিসাবে এই সংখ্যা বাড়বে।

সকাল আটটা থেকে ১৭৪ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিরামহীনভাবে চলে বিকাল চারটা পর্যন্ত। কোনো কেন্দ্রে গোলযোগের কারণে ভোটগ্রহণ ক্ষণিকের জন্যও থেমে থাকেনি।

সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রেই ভোটারদের লাইন দেখা যায়। সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত লাইনগুলো দীর্ঘ হয়েছে। দুপুরে বিভিন্ন কেন্দ্রে ভোটারের সারি কিছুটা ছোট হলেও বিকালের দিকে তা আবার বাড়তে থাকে। দুপুর একটা পর্যন্ত নির্বাচনী এলাকায় ৩৫ শতাংশ ভোট পড়েছিল বলে জানিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা।

বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে দেখা যায়, সকালের চাপের পর দুপুরে ভোটার উপস্থিতি কিছুটা কম হয়। দুপুরে খাওয়া আর বিশ্রাম শেষে ভোটাররা শেষ বেলায় আবারও কেন্দ্রে ভিড় করে। ভোটারদের এই চাপ থাকে নির্ধারিত সময়ের পরও।

নিয়ম অনুযায়ী কেন্দ্রের চৌহদ্দির মধ্যে কেউ যদি চারটার আগে প্রবেশ করে, তাহলে তারা যতক্ষণ না ভোট দেয়া শেষ করবেন, ততক্ষণ চলবে ভোটগ্রহণ। নারায়ণগঞ্জেও কিছু কেন্দ্রে চারটার পরেও ভোট চলে।

বিকাল চারটায় ভোটকেন্দ্র শেষ হওয়ার পর রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা হয়। কত শতাংশ ভোট পড়লো-জানতে চাইলে তিনি বলেন, কিছুক্ষণ আগের খবর অনুযায়ী ৬৩ শতাংশের বেশি। তবে এই হিসাব আসার পরও ভোট হয়েছে। ঘণ্টা দুয়েক পরে আপনাদেরকে পূর্ণাঙ্গ তথ্য জানাতে পারবো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা