,

ছাত্রলীগ নেতা আটকের জেরে থানায় ভাংচুর, ৮ পুলিশ আহত (ভিডিও)

hobigonj-thana-attack-550x367হবিগঞ্জে ছাত্রলীগ নেতাকে আটকের অভিযোগে সদর থানা ঘেরাও করেছে স্থানীয় নেতাকর্মীরা। এসময় থানার জানালা ও গাড়ি ভাংচুর করে তারা। সংঘর্ষে ৮ পুলিশ আহত হয়েছেন।
পুলিশ জানায়, গতকাল (শনিবার) ট্রাফিক আইন না মেনে মোটরসাইকেল চালানোয় হবিগঞ্জ কলেজের এক ছাত্রলীগ নেতার মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে এসআই সাহিদ। পরে এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে রোববার দুপুরে সদর থানা ঘেরাও করে হামলা ও ভাংচুর করে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুঁড়লে পিছু হটে তারা।
এসময় তারা সহকারী পুলিশ সুপারের গাড়িসহ পুলিশের আরো দুটি গাড়িতে ভাংচুর চালায়। এতে গাড়ির চালকসহ ৮ জন আহত হন।
হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, ‘কিছু ছেলেপেলে মেইনরোড থেকে থানায় ঢিল মারে। এটা একটা ভুল বোঝাবুঝি। পুলিশের প্রস্তুতি ছিল না। এরা কারা আমরা খোঁজ নিচ্ছি। ছাত্রলীগের কর্মীরা ছিল। ওরাই থানায় এসেছিল।’
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামসুর রহমান বলেন, ‘থানায় কিছু ছেলেপেলে ঢিল মারে। মোটরসাইকেলে করে তিনজন যাচ্ছিল। পুলিশ বলে দুজন করে যেতে হবে। পরে এরা উত্তেজিত হয়ে থানায় যায়। ওসির সঙ্গে কথা বলে। থানার ওসি পরে ওদের সাথে কথা বলে বিষয়টি ম্যানেজ করে। ছাত্রলীগের স্থানীয় নেতৃত্বরা ছিল। ওরা উত্তেজিতদের নিবৃত্ত করে। অচেনা লোকজন ঢিল মারে।’
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিতুল ইসলাম বলেন, ‘এটা একদমই ছোটখাটো ঘটনা। ছাত্রলীগের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের পর মোটরসাইকেলে করে ছাত্রলীগের কর্মীরা ফিরছিল। পরে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়। কিন্তু পরে আমরা থানায় গিয়ে পুলিশের সঙ্গে বসে মিউচুয়াল (মিটমাট) করে ফেলেছি। ভুল বোঝাবুঝির কারণে এটা হয়েছে। আর কিছু না।’ -তথ্যসূত্র : সময় টিভি ও এনটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে