,

বাংলাদেশি দুই জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ !

215020maxresdefaultকক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে বাংলাদেশি দুজন জেলেকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার ভোরে উপজেলার হোয়াইক্যংয়ের লম্বাবিল-সংলগ্ন নাফ নদী থেকে মোহাম্মদ নাজির হোসেন (৪২) ও আবদুস শুক্কুর (৩৯) নামের দুই জেলেকে অপহরণ করা হয়।

নাজির হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ নাজির হোসেন ও শুক্কুর একই এলাকার সৈয়দ আলীর ছেলে।

অপহৃত ওই দুই জেলের পরিবারের সদস্যরাসহ কয়েকজন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ওই দুই জেলে প্রতিদিনের মতো লম্বাবিল-সংলগ্ন নাফ নদীতে মাছ শিকার করতে যান। ভোরের দিকে বিজিপির একটি টহল দল স্পিডবোটে করে এসে অস্ত্রের মুখে নৌকাসহ ওই দুই জেলেকে অপহরণ করে মিয়ানমারের দিকে নিয়ে যায়।

অপহৃত আবদুস শুক্কুরের ছোট ভাই আবদুর রহিম বলেন, এ ঘটনাটি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ২ ব্যাটালিয়ন বরাবরে লিখিতভাবে তাঁরা জানাবেন।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ আজ রাতে বলেন, ‘বিষয়টি শুনেছি, কিন্তু অপহৃত জেলেদের পরিবার এখনো লিখিতভাবে জানায়নি। তারপরও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি