বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব এইডস দিবস আজ

31950-untitled-3নিউজ ডেস্ক : আজ বিশ্ব এইডস দিবস। প্রতিবারের মতো এবারও বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন বেসরকারি সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য, ‘আসুন ঐক্যের হাত তুলি : এইচআইভি প্রতিরোধ করি’।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে এইচআইভি নির্মূলে সরকারি কার্যক্রমের পাশাপাশি দেশের তরুণ সমাজসহ অন্য সংস্থাগুলোর কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচআইভি আক্রান্তদের চিকিৎসায় সামাজিক বৈষম্যহীনতা সুনিশ্চিত করতে সরকারের পাশাপাশি অন্য সংস্থাগুলো এবং প্রত্যেক ব্যক্তিকে নিজস্ব প্রেক্ষাপট থেকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বিশ্ব এইডস দিবস উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এইডস রোগে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় পাঁচশ। আর বিশ্বে এইচআইভি এইডসে আক্রান্ত ৪০ শতাংশ লোক এখনো এ রোগ সম্পর্কে অজ্ঞাত। বিশ্বে এই রোগীর সংখ্যা ১৪ মিলিয়নের বেশি। এর মধ্যে কমপক্ষে এক মিলিয়ন বা ১০ লাখ এইডস আক্রান্ত মানুষ এ রোগের চিকিৎসার বাইরে রয়েছেন। যারা উচ্চমাত্রার এইচআইভি সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন।

বিগত এক বছরে বাংলাদেশে নতুন ৪৬৯ জন এইচআইভি-এইডস রোগী শনাক্ত করা হয়েছে। আর এ রোগ আক্রান্ত হয়ে ৯৫ জন মারা গেছে। বাংলাদেশে এইচআইভিতে আক্রান্ত লোকের সংখ্যা ৯ হাজার ৫শ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল এইডস-এসটিডি প্রোগ্রাম (এনএএসপি) এই তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে বিশ্ব এইডস দিবস পালন করা হয়। বাংলাদেশে এইচআইভি-এইডস নিয়ন্ত্রণে ১৯৮৯ সাল থেকে প্রতিরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। ইউএন এইডসের তথ্যমতে, বর্তমানে বিশ্বে প্রায় ৩৪ মিলিয়ন মানুষ এইডসে আক্রান্ত। এ পর্যন্ত প্রায় ৩৫ মিলিয়ন মানুষ মরণঘাতী এ রোগে মারা গেছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু