,

কাশ্মিরে জঙ্গি হামলায় নিহত বেড়ে ৭

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের কাশ্মিরে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭। এর মধ্যে দুইজন সেনা কর্মকর্তা। বাকিরা সেনা জওয়ান। সেনাদের পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে ৩ জঙ্গিরও।

image-8557

মঙ্গলবার সকালে জম্মু থেকে বিশ কিলোমিটার দূরে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে নাগরোটা সেনা ঘাঁটিতে আত্মঘাতি হামলা চালায় জঙ্গিরা।

এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ নাগরোটার সেনা ঘাঁটি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ও গ্রেনেড ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে দুই সেনা কর্মকর্তাসহ ৭ জন নিহত হয়। পাল্টা জবাব দেয় সেনারাও। দুই পক্ষের মধ্যেই শুরু হয় ভারী গুলির লড়াই, দুপুর পর্যন্ত চলে এই গোলাগুলি। পরে সেনার পাল্টা গুলিতে মারা যায় ৩ জঙ্গিও।

সেনা সূত্রে খবর এদিন সেনা ঘাঁটির ভেতরে অবস্থিত একটি আবাসনে ঢুকেই ১২ জন সেনা, দুই নারী ও দুইজন শিশুকে জিম্মি করে জঙ্গিরা। যদিও জিম্মি হওয়া সবাইকে নিরাপদেই উদ্ধার করা হয়। কিন্তু অভিযান চালাতে গিয়ে এক সেনা কর্মকর্তা ও দুই সেনা জওয়ান প্রাণ হারান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে