,

পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 

আন্তর্জাতিক ডেস্ক :নিম্ন আদালতে বেকসুর খালাস পাওয়া এক মামলায় এবার পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ খবরটি নিশ্চিত করেছে।

f0a9040ba2e7bdfccc8a905a335af532-583c58d9766e7

২০১২ সালে বুগতি হত্যা মামলায় পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত থেকে মোশাররফসহ উচ্চপদস্থ কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরে প্রমাণের অভাব এবং অসুস্থতার কারণে মোশাররফকে জামিনে মুক্তি দেওয়া হয়। পরে কোয়েটার সন্ত্রাসবিরোধী আদালত মোশাররফকে বেকসুর খালাস দেন।

জিও নিউজের খবরে বলা হয়, বেলুচ নেতা নওয়াব আকবর বুগতি হত্যা মামলায় পাকিস্তানের সাবেক সেনাশাসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বেলুচিস্তান হাইকোর্ট। সোমবার ওই পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে তারা। কোয়েটার সন্ত্রাসবিরোধী আদালত মোশাররফকে বেকসুর খালাস হওয়ার পর, ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করা হয়।

২০০৬ সালে আত্মগোপনে থাকা স্থানে বিস্ফোরণের মাধ্যমে বিদ্রোহী নেতা ও বেলুচিস্তানের সাবেক গভর্নর নওয়াব আকবর বুগতিকে হত্যা করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে