,

ইমিগ্রেশন পুলিশের অভিযানে মালয়েশিয়ায় ৭৬৭ বাংলাদেশি আটক

photo-1কুয়ালালামপুর প্রতিনিধি : মালয়েশিয়ার সমুদ্রতীরের পোর্ট ডিকসনের ঝিমায় অভিযান চালিয়ে ৭৬৭ বাংলাদেশিসহ ৯৩৬ জনকে আটক করেছে দেশটি ইমিগ্রেশন পুলিশ। পুলিশের দাবি, এরা অবৈধ অভিবাসী। গতকাল রোববার দিনভর এ অভিযান পরিচালনা করে পুলিশ।

আটকদের মধ্যে ৭৬৭ বাংলাদেশি ছাড়া আছে পাকিস্তানের ৮০ জন, ভারতের ৫০, ইন্দোনেশিয়ার ২২, শ্রীলঙ্কার ১৩, মিয়ানমারের তিন এবং নেপালের একজন।

অভিযান শেষ হয় রাত ১০টায়। থেমে থেমে বিভিন্ন কৌশল অবলম্বন করে অবৈধ অভিবাসীদের আটক করে বলে জানিয়েছেন নেগারি সিম্বিলানের ইমিগ্রেশন পরিচালক হাপযান হোসেনি।

হাপযান হোসেনি আরো বলেন, ‘আটক হওয়া এসব অবৈধ অভিবাসীর কাছে মালয়েশিয়ায় অবস্থান করার বৈধ কাগজপত্র ছিল না। তাঁরা সবাই নির্ধারিত সময়ের পরও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার জন্য রি-হায়ারিং কর্মসূচি চালু করা হয়েছিল। কিন্তু খুব কম সংখক অবৈধ অভিবাসী এই কর্মসূচির আওতায় এসেছেন। এর ধারাবাহিকতায় মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের ধরতে আবার বিশেষ অভিযান শুরু করে।’

এদিকে সাঁড়াশি অভিযান শুরু হওয়ার আগেই পালিয়ে বেড়াচ্ছেন অবৈধ অভিবাসীরা। গত কয়েক বছরের মধ্যে মালয়েশিয়ায় এটিই সবচেয়ে বড় অবৈধ অভিবাসীবিরোধী অভিযান হতে পারে বলে ধারণা করছেন অনেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে