,

মুক্তিযোদ্ধাকে মারধর: বিজয় দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের মোড়েলগঞ্জে মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামি আব্দুর রহিম বাচ্চুকে অবিলম্বে গ্রেফতার না করলে বিজয় দিবসের অনুষ্ঠান বর্জন করা হবে। এমনই ঘোষণা দিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান।

image-7945
শনিবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনের সড়কে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ ঘোষণা দেন। এসময় মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল, শ্রমিক উনিয়নের নের্তৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

লিয়াকত আলী খান বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার গায়ে হাত তুলেছে। আমরা ঘরে বসে থাকতে পারি না। যে বীর যোদ্ধারা জীবন বাজি রেখে দেশের জন্যে যুদ্ধ করেছে। স্বাধীনতা এনে দিয়েছে। আজ সেই স্বাধীন দেশে একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধা মার খাবে, লাঞ্ছিত হবে এটা হতে পারে না। অবিলম্বে বাচ্চু ডিলারকে গ্রেফতার ও বিচারের আওতায় আনা না হলে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান বর্জন করা হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান বাচ্চু ডিলারকে অবিলম্বে গ্রেফতার করা না হলে আগামী দিন থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সরদার ইকবাল জানান, ইতোমধ্যে মামলার ২নং আসামিকে গ্রেফতার করা হয়েছে। ইউপি চেয়ারম্যন বাচ্চুকে গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, সোমবার রাত ৮টার দিকে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আশ্রাব আলী হাওলাদারকে (৭০) নিশানবাড়িয়া ইউনিয়নের কুদঘাটা বাজার আওয়ামী লীগ অফিসে ডেকে নিয়ে মারধর করা হয় । ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু নিজে এবং তার সহযোগীরা মারধর করেন তাকে। আহত এ মুক্তিযোদ্ধা মোড়েলগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির