,

চট্টগ্রামে মঙ্গলবার ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।আগামী মঙ্গলবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার ওই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান সংগঠনের নেতারা।

paribahan1480161356
এ সময় লিখিত বক্তব্যে ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা টার্মিনাল নির্মাণ, পুলিশি হয়রানি বন্ধসহ ৯ দফা দাবি উত্থাপন করেন।

তিনি জানান, দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে আগে নিয়মতান্ত্রিকভাবে দাবি জানানো হলেও সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে তারা এ কর্মসূচি ঘোষণা করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম মহানগরী, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি রুটে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা এই পরিবহন ধর্মঘট চলবে।

এ সময় চার হাজার সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়ারও দাবি জানান নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি হাজী রুহুল আমিন, ফেডারেশনের আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ, আন্দোলন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবদুস সবুর, সদস্যসচিব হুমায়ুন কবির প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির