,

ফিদেল কাস্ত্রোর মৃত‌্যু: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

1257117_নিউজ ডেস্ক : কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর মৃত‌্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৃত্যু সংবাদ জানার পরপরই বঙ্গভবনের এক শোকবার্তায় বলা হয়, ফিদেল কাস্ত্রোর মৃত্যু বিশ্ব রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রামের কথা বিশ্ববাসী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিউবার এই কিংবদন্তি নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, শোকবার্তায় প্রধানমন্ত্রী ফিদেল কাস্ত্রোর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন কিউবার এই কমিউনিস্ট নেতা। ফিদেল কাস্ত্রোর মৃত‌্যু বিশ্ব রাজনীতির জন‌্য এক অপূরণীয় ক্ষতি। শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রামের কথা বিশ্ববাসী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের শোকবার্তায় কিউবার জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। ৯০ বছর বয়সে শনিবার মারা যান সমাজতান্ত্রিক কিউবার প্রতিষ্ঠাতা ফিদেল কাস্ত্রো। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো এই কমিউনিস্ট নেতার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

যুক্তরাষ্ট্রের নাকের ডগায় বামপন্থী নেতৃত্বের উত্থান ভালোভাবে নেয়নি দেশটি। কাস্ত্রোকে বহুবার হত্যার চেষ্টা করা হয়। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। স্বাস্থ্যগত কারণে ২০০৬ সাল থেকে কাস্ত্রোর জনসমক্ষে আসা কমতে থাকে। ২০০৮ সালে ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। অনেক দিন ধরেই ফিদেলকে জনসমক্ষে কম দেখা যেত। গত ১৩ আগস্ট মহাসমারোহে ফিদেল কাস্ত্রোর ৯০তম জন্মদিন উদযাপন করে কিউবার জনগণ। ওই অনুষ্ঠানেও সবার সামনে আসেননি তিনি।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির