,

রুক্ষ চুল হবে উজ্জ্বল ও ঝলমলে

লাইফস্টাইল ডেস্ক :রুক্ষ ও শুষ্ক চুলের আগা ফেটে যাওয়ার প্রবণতা বেশি। এছাড়া চুল পড়া, চুল ভেঙে যাওয়ার মতো সমস্যাও বেশি হয় এ ধরনের চুলে। শুষ্ক চুলের প্রয়োজন খানিকটা বাড়তি যত্ন। বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চুলে ফিরিয়ে আনতে পারেন উজ্জ্বলতা ও ঝলমলে ভাব। জেনে নিন কীভাবে-

hair-700x336

* ডিম
প্রাণহীন চুলে জৌলুস ফেরাতে ডিমের হেয়ার প্যাক অত্যন্ত কার্যকর। একটি ডিম থেকে কুসুম আলাদা করে নিন। ১ টেবিল চামচ নারিকেল তেল মিশিয়ে ভালো করে ফেটান সাদা অংশ। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান মিশ্রণটি। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে একবার হেয়ার প্যাকটি ব্যবহার করলে দূর হবে চুলের রুক্ষতা।

* ক্যাস্টর অয়েল
প্রতি সপ্তাহে একদিন চুলে ক্যাস্টর অয়েল ম্যাসাজ করুন। এতে থাকা ওমেগা ফ্যাটি অ্যাসিড চুলে ফিরিয়ে আনবে ঝলমলে ভাব।

* মেয়োনেজ
মেয়োনিজে রয়েছে প্রোটিন যা প্রাকৃতিকভাবে চুলে নিয়ে আসে উজ্জ্বলতা। প্রতি সপ্তাহে একদিন মেয়োনেজের হেয়ার প্যাক ব্যবহার করুন চুলে। দেখুন কেমন সুন্দর হয়ে উঠেছে চুল!

* অলিভ অয়েল
অলিভ অয়েলে রয়েছে ভিটামিন ই যা চুলের বিবর্ণ ভাব দূর করে। অলিভ অয়েল সামান্য গরম করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ম্যাসাজ করুন। একটি গরম তোয়ালে মাথায় জড়িয়ে রাখুন। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। দূর হবে চুলের রুক্ষতা।

* অ্যালোভেরা
অ্যালভেরা জেল সরাসরি লাগান চুলে। স্বাস্থ্যোজ্জ্বল হবে চুল।

* নারিকেলের দুধ
নারিকেলের দুধ চুলে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

* ভিটামিন ই অয়েল
ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে চুলে লাগান। বিশেষ করে চুলের আগায় লাগাবেন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। রুক্ষতা দূর হয়ে ঝলমলে হবে চুল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে