,

কে রে তুই খেতে চাস সুন্দরবনকে?(আবৃত্তিসহ)

 

নিজস্ব প্রতিবেদক :

capture1_136933

লুৎফর রহমান রিটন

কে রে তুই খেতে চাস সুন্দরবনকে?(আবৃত্তিসহ) বোকা জেনে ধোঁকা দিয়ে হাবা জনগণকে

কে রে তুই খেতে চাস সুন্দরবনকে?

চিংড়ির ঘের করে খেয়েছিলি অল্প

পুরোটাই খাবি তাই নতুন প্রকল্প?

নাড়ছে কে কলকাঠি হোতা-টা কে? জানি না

রামপাল বিদ্যুৎ প্রকল্প মানি না।

এখুনি বাতিল হোক এই হীন চুক্তি

ধ্বংসের উৎসবে নেই কোনো যুক্তি।

ম্যানগ্রোভ এই বন প্রকৃতির অংশ

সুন্দরবনটাকে করে দিতে ধ্বংস—

কে রে তুই করেছিস হীন চক্রান্ত?

জ্ঞানপাপী লোভী তুই কেউ কি তা জানত?

চুক্তির নামে নিজ স্বার্থটা টিকিয়ে

দেশের স্বার্থ তুই দিলি কিনা বিকিয়ে?

সুন্দরবন কোনো সাধারণ বন না

প্লিজ দাদা সামান্য দেশপ্রেমী হন না…!

শ্রদ্ধেয় প্রিয় আপা ও প্রধানমন্ত্রী–

আপনার চারপাশে কারা ষড়যন্ত্রী?

টাকা ছাড়া তাদের তো কিছু প্রয়োজন নেই

এই দেশে আর কোনো সুন্দরবন নেই।

চাইলেই করা যাবে এই বন তৈরি?

ও মানুষ ভালোবাসো রুখে দাও বৈরি…

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর