,

সংসদে এমপিদের তোপের মুখে তথ্যমন্ত্রী

bangladesh-parliamentনিউজ ডেস্ক : সংসদ সদস্যদের (এমপি) ‘চোর’ বলার পরদিন সংসদে গিয়ে তোপের মুখে পড়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনেকটা বাধ্য হয়ে তাকে ক্ষমা প্রার্থনা করতে হয়েছে।

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে টিআর ও কাবিখা প্রকল্প নিয়ে নিজের বিতর্কিত মন্তব্যের বিষয়টি উঠলে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

প্রসঙ্গত, টিআর ও কাবিখা প্রকল্পে চুরির জন্য এমপিসহ জনপ্রতিনিধি ও আমলাদের দায়ী করে রোববার এক অনুষ্ঠানে বক্তব্য দেন মহাজোটের শরিক জাসদের সভাপতি ও এমপি হাসানুল হক ইনু।

তিনি বলেছিলেন, ‘আমি তো এমপি আমি জানি, টিআর কিভাবে চুরি হয়। সরকার ৩০০ টন দেয়, এরমধ্যে এমপি সাহেব আগে দেড়শ টন চুরি করে নেয়। তারপর অন্যরা ভাগ করে। সব এমপি করে না। তবে এমপিরা করেন।’

এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে রাতে তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তথ্যমন্ত্রী ঢালাওভাবে এমপিদের দায়ী করেননি এবং ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

এনিয়ে সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকেও দুঃখ প্রকাশ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তথ্যমন্ত্রীর বক্তব্যে মন্ত্রিসভার সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।

সন্ধ্যায় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় বেশ কয়েকজন এমপি তথ্যমন্ত্রীর বক্তব্যের বিষয়টি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তারা তাকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।

মাগরিবের নামাজের পর তথ্যমন্ত্রী নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলে এমপিরা তাতে সম্মত না হয়ে ‘নো’ ‘নো’ বলে চিৎকার করে ক্ষমা চাওয়ার দাবি তোলেন।

এরপরই তথ্যমন্ত্রী জাতীয় সংসদে এ বিষয়ে ৩০০ বিধিতে বক্তব্য দেন। সেখানে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা