বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পারফেক্ট সেলফি তোলার টিপস

MG_2699-copyনিউজ ডেস্ক : ফেসবুকের যুগে সেলফি জ্বরে আক্রান্ত গোটা দুনিয়া। আর এটা করতে গিয়ে বিভিন্ন সময় দুর্ঘটনার খবর পাওয়া গেলেও সেটা মাথায় রাখেন না কেউই। কিন্তু যে সেলফির জন্য এতকিছু, সেটি আসলে আকর্ষণীয় হচ্ছে কি তা নিয়ে মানুষের দুশ্চিন্তার কমতি নেই। অনেকে আছেন, সেলফি তুলতে ভালোবাসের কিন্তু নিজের ছবি দেখে খুশি হতে পারেন না? আয়নার সামনে যখন দাঁড়ায় তখন বেশ সুন্দর দেখালেও‚ সেলফি বা ছবি তোলার পর তা কিন্তু সম্পূর্ণ অন্যরকম দেখায়। তাই আপনাদের জন্য আজকে রইলো পারফেক্ট সেলফি তোলার কিছু টিপস :

একটু কাত হয়ে ছবি তুলুন : একটু ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন‚ ছবি তোলার পর আপনার মুখের একদিকের অংশ অন্য অংশটার থেকে বেশি ভালো দেখায়। তাই মাথা অল্প কাত করে ছবি তুলুন। এমনিতে আমাদের অ্যাসিমিট্রিকাল ফেস থাকে‚ তাই অল্প একটু মাথা কাত করলে মুখের অনুপাত ঠিক দেখায়। এছাড়াও সামনে থেকে ছবি তুললে মুখ আরও বড় এবং গোল দেখায়। তাই অল্প কাত করে ছবি তোলাই শ্রেয়।

ঠোঁট অল্প একটু ফাঁক করে হেসে ছবি তুলুন: অল্প ঠোঁট ফাঁক করে হাসি মুখের ছবি তুললে তা অনেক বেশি স্বাভাবিক মনে হয়। এছাড়াও আপনাকে খুশি এবং নিরুদ্বেগ দেখায়। মুখ বন্ধ করে ছবি তুললে আপনাকে অনমনীয় দেখাবে। এছাড়াও মনে হবে আপনি অস্বচ্ছন্দের মধ্যে আছেন।

আপনার দাঁত এবং মাড়ি সুস্থ রাখুন : সময়ের সঙ্গে দাঁতে হলুদ ছোপ পড়ে যায়। কিন্তু সেলফি তুলতে হাসি দিতে গেলেই তো দাঁত বেরিয়ে আসবে। তাই মাঝে মাঝেই ডেনটিস্টের কাছে গিয়ে দাঁত সাদা করে আসুন। যদি দাঁত ভেঙে যায় বা দাঁত পড়ে যায় তাহলে তা ঠিক করিয়ে নিন। নিয়মিত দাঁতের এবং মাড়ির খেয়াল রাখুন। রোজ দু’বার করে দাঁত ব্রাশ করা ছাড়াও নিয়মিত ফ্লসিং করুন। এছাড়াও অ্যান্টি ব্যাকটেরিয়াল মাউথ ওয়াশ দিয়ে নিয়মিত মুখ ধোবেন

সঠিক ভাবে হাসা প্রাকটিশ করুন : এটা একদিনে হবে না। আয়নার সামনে দাঁড়িয়ে এক্সপেরিমেন্ট করে দেখুন। নিজেই বুঝতে পারবেন আপনার পারফেক্ট অ্যাঙ্গেল কোনটা।

সবশেষে, খুব বেশি উজ্জ্বল আলোতে বা অন্ধকার জায়গায় ছবি তুলবেন না।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান