,

ছিলেন সাংসদ, এখন পেট চালাতে কাজ করেন অন্যের বাড়িতে

1465684027-550x367 সাধারণত রাজনীতিবিদদের নিয়ে প্রচলিত ধারণা, তারা বড়লোক। রাজনীতি ছেড়ে দিলেও তার যে অভাব খুব একটা থাকে না, সেটা দেখতেই মোটামুটিভাবে আমরা অভ্যস্ত। কিন্তু ব্যতিক্রম ভারতের কর্নাটকের দক্ষিণ কন্নড় বিধানসভার একসময়ের সাংসদ বাকিলা টুকরপ্পা। দৈনিক মাত্র ৪০ টাকা উপার্জনের জন্য কোদাল হাতে মাঠে নামেন তিনি। রীতিমতো পরিশ্রম করেন দু’মুঠো খাওয়ার জন্য।
১৯৮৩ সালে রাজনীতিতে পা রাখেন। দক্ষিণ কন্নড়ের সুলিয়া
তালুক বিধানসভা থেকে বিজেপির হয়ে লড়ে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেন তিনি। মাত্র ১৮ মাস সাংসদ পদে ছিলেন কিন্তু অল্প সময়ের মধ্যেই ভালো কাজ করে তাক লাগিয়ে দিয়েছিলেন। ২টি কলেজ, ৫টি হাইস্কুল, ৪টি হস্টেল, সেতু ও ৩ টি রাস্তা বানিয়েছিলেন তিনি। পরে তিনি গ্রাম পঞ্চায়েত প্রধানও হন। কিন্তু আচমকাই ছেড়ে দেন রাজনীতি। শুরু করেন ছাপোষা জীবন।
এমপি ছিলেন বাকিলা টুকরপ্পা। কিন্তু তার ব্যক্তিগত সম্পত্তি প্রায় নেই বললেই চলে। অথচ তার জায়গায় যিনি এমপি হয়েছিলেন তার সম্পত্তির পরিমাণ শুনলে তাক লেগে যাবে। সেই এমপির রয়েছে নিজস্ব বাংলো, ৪০ একর জমি ও স্ত্রীর নামে একটি পেট্রল পাম্প।
অন্যদিকে নিজের বাড়ি পর্যন্ত নেই বাকিলা টুকরপ্পার। বিগত ২১ বছর ধরে তার ঠিকানা স্ত্রীর বাপের বাড়ি। শুধু তাই নয়, আজও পেট চালানোর জন্য ৪০ টাকা উপার্জনের আশায় বাড়ি থেকে বেরোতে হয় তাকে। তবে ব্যক্তি জীবনে সৎ ও ভদ্রলোক বলে এলাকায় আজও তিনি সবার প্রিয়।

সূত্র : বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা