,

সাবেক এমপি, পেট চলে অন্যের বাড়ি কাজ করে

 

আন্তর্জাতিক ডেস্ক : কথায় আছে গরিব মানুষের আবার রাজনীতি কি? রাজনীতি করলে পেট চলবে কী করে? ওসব বড়লোকদের কাজ। আর এমপি-মন্ত্রী, সে তো একে বাড়েই ওপরওয়ালা নয় তো ক্ষমতাবানদের কাজ। তারা রাজনীতি ছেড়ে দিলেও যে কোনো কষ্টে থাকে না, সেটা দেখতেই মোটামুটিভাবে আমরা অভ্যস্ত।তবে ব্যতিক্রম ভারতের কর্নাটকের দক্ষিণ কন্নড় বিধানসভার একসময়ের এমপি (বিধায়ক) বাকিলা টুকরপ্পা। তার দৈনিক উপার্জন মাত্র ৪০ টাকা। তাও কোদাল হাতে মাঠে নামতে হয় তাকে। পরিশ্রম করেই এ ক’টা টাকা উপার্জন করেন তিনি।

2016_06_12_03_18_58_wumzZ9gHLB0h2SWDDQNILJB9q3IzMn_original

 

১৯৮৩ সালে রাজনীতিতে পা রাখেন। দক্ষিণ কন্নড়ের সুলিয়া তালুক বিধানসভা থেকে বিজেপির হয়ে লড়ে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেন তিনি। মাত্র ১৮ মাস বিধায়ক পদে ছিলেন কিন্তু অল্প সময়ের মধ্যেই ভালো কাজ করে তাক লাগিয়ে দিয়েছিলেন।তিনি তার ওই অল্প সময়ে দুটি কলেজ, পাঁচটি হাইস্কুল, চারটি হোস্টেল, সেতু ও তিনটি রাস্তা তৈরি করেছিলেন। পরে তিনি গ্রাম পঞ্চায়েত প্রধানও হন। কিন্তু আচমকাই ছেড়ে দেন রাজনীতি। শুরু করেন খেটে খাওয়ার জীবন।

 

 

বাকিলা টুকরপ্পার নিজের বাড়ি পর্যন্ত নেই। গত ২১ বছর ধরে তার ঠিকানা স্ত্রীর বাপের বাড়ি। শুধু তাই নয়, আজও পেট চালানোর জন্য ৪০ টাকা উপার্জনের আশায় বাড়ি থেকে বের হতে হয় তাকে।অথচ তার জায়গায় যিনি বিধায়ক হয়েছিলেন তার সম্পত্তির পরিমাণ শুনলে তাক লেগে যাবে। সেই বিধায়কের রয়েছে নিজস্ব বাংলো, ৪০ একর জমি ও স্ত্রীর নামে একটি পেট্রল পাম্প।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা