,

আকাশে মুখোমুখি মার্কিন-চীন বিমান!

 

আন্তর্জাতিক ডেস্ক :সমুদ্রের পর এ বার আকাশেও মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন।
যুক্তরাষ্ট্র দাবি করেছে, আন্তর্জাতিক আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমানের সঙ্গে বিপজ্জনক ঘটনা ঘটিয়েছে চীনা বিমানবাহিনীর একটি ফাইটার জেট। পূর্ব চীন সাগরের আকাশে এই ঘটনায় চীনা যুদ্ধবিমানটির বিপদে পড়ার আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত অপ্রীতিকর কিছু না ঘটলেও চীনা বিমানবাহিনীর এই দুঃসাহসকে প্ররোচনা হিসেবেই দেখছে আমেরিকা।

125796_137
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে মঙ্গলবার জানানো হয়েছে, পূর্ব চীন সাগরের উপরে আন্তর্জাতিক আকাশসীমা উড়ছিল মার্কিন বিমান বাহিনীর একটি আরসি-১৩৫ রিকনেসাঁ এয়ারক্র্যাফ্ট। তখন একটি জে-১০ চীনা যুদ্ধবিমান অত্যন্ত দ্রুতগতিতে ‘অনিরাপদ’ ভাবে মার্কিন বিমানের খুব কাছে চলে আসে।

 
আকাশ থেকে নজরদারি চালানো এবং নিচে অর্থাৎ ভূপৃষ্ঠে বা সমুদ্রপৃষ্ঠে প্রতিপক্ষের বাহিনীর যে কোননো রকম গতিবিধির খবর রাখা রিকনেসাঁ এয়ারক্র্যাফ্টের কাজ। মার্কিন বিমান বাহিনীর আরসি-১৩৫ বিমানটি যখন সেই কাজ করছিল, তখন একটি চীনা যুদ্ধবিমান প্রবল গতিতে আচমকাই ওই বিমানের খুব কাছে চলে যায়। চীনা যুদ্ধবিমানের পাইলট নাকি অনেকটা তাড়া করার ঢঙেই মার্কিন বিমানের দিকে এগোচ্ছিল। প্রচণ্ড গতিতে চীনা বিমনটি মার্কিন বিমানের খুব কাছাকাছি যাওয়ায় যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

 
এই প্রথম অবশ্য এমন ঘটনা ঘটল না। মে মাসেও একই রকম ঘটনা চীনা বিমানবাহিনী ঘটিয়েছিল বলে পেন্টাগন জানিয়েছে। সে বার দক্ষিণ চীন সাগরের উপর টহল দিচ্ছিল একটি একটি মার্কিন ইপি-৩ বিমান। দু’টি চীনা ফাইটার জেট আচমকাই দু’পাশ থেকে ওই মার্কিন বিমানের ১৫ মিটারের মধ্যে ঢুকে পড়ে। এই দূরত্ব অত্যন্ত বিপজ্জনক। চীনা বিমানবাহিনী ইচ্ছাকৃতই এই ধরনের ঘটনা বার বার ঘটাচ্ছে বলে আমেরিকা মনে করছে।
পেন্টাগনের পক্ষ থেকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, এতে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। চীনা যুদ্ধবিমানের বিপজ্জনক গতিবিধি চীন-আমেরিকা দ্বিপাক্ষিক চুক্তির শর্তও লঙ্ঘন করছে বলেও আমেরিকা মন্তব্য করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইতিমধ্যেই বলেছেন, দক্ষিণ চীন সাগরের আকাশে চীন কোনো আকাশসীমা সুরক্ষা বলয় তৈরি চেষ্টা করলে আমেরিকা তাকে ‘প্ররোচনা এবং ভারসাম্য নষ্টের চেষ্টা’ হিসেবে দেখবে। কিন্তু চীন সেই পথেই এগোচ্ছে।
এদিকে দক্ষিণ চীন সাগরে চীনা আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে ফিলিপাইন। সেই মামলার রায় খুবই শিগগিরই প্রকাশ পাবে। রায় বিপক্ষে গেলেই আরো বেশি করে দক্ষিণ চীন সাগরে আধিপত্য কায়েমের চেষ্টা করা হবে বলে চীন স্থির করেছে। তারই অঙ্গ হিসেবে দক্ষিণ চীন সাগরের আকাশে আকাশসীমা সুরক্ষা বলয় তৈরির কথা ভেবেছে বেইজিং। কিন্তু আমেরিকা যে হুঁশিয়ারি দিয়ে রেখেছে, তাতে বেইজিং নমনীয় অবস্থান না নিলে দক্ষিণ চীন সাগরের আকাশে চীন-আমেরিকা সঙ্ঘাত অবশ্যম্ভাবী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা