,

সরকারি নির্দেশে পানিতে ডুবিয়ে দেওয়া হলো বিমান! (ভিডিও)

 
আন্তর্জাতিক ডেস্ক : বিমান যেখানে আকাশে উড়ানোর কথা, সেখানে আকাশে না উড়িয়ে তুরস্কে বিশালাকার একটি বিমান সরকারী নির্দেশে ডুবিয়ে দেওয়া হলো সাগরের পানির নিচে!১৭৭ ফুটের বিশালাকার বিমানটি পানিতে ডোবানো সহজ ব্যাপার ছিল না। অনেক পরিকল্পনা করে তা ডোবানো হয়েছে। কারণটা বেশ চমকপ্রদ। বিদেশী পর্যটক ও ডাইভারদের কাছে তুরস্কের আকর্ষণ আরো বাড়ানো।

Biman1465436031

সামুদ্রিক নানা অ্যাডভেঞ্চার স্পোর্টসে খ্যাতি রয়েছে তুরস্কের। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশটিতে ঘন ঘন জঙ্গিহানা এবং আত্মঘাতী বিস্ফোরণের কারণে পর্যটকের আনাগোনা ব্যাপক হারে কমে গেছে। তাই সি ডাইভারদের কাছে জনপ্রিয় করতে বিমান ডোবানোর এই অভিনব সিদ্ধান্ত কর্তৃপক্ষের।

পর্যটক টানতে দক্ষিণ পশ্চিম তুরস্কের এজিয়ান সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয় জেট এ৩০০-কে। ১৭৭ ফুট লম্বা, ১৪৪ ফিট উইংস্প্যান সহ এই বিমানটির সম্পূর্ণ ডুবতে সময় লেগেছে প্রায় আড়াই ঘণ্টা।

সাগরের মধ্যে ডুবে থাকা বিমানটি কৃত্রিম রিফ হিসেবে কাজ করবে। এর মধ্যেই বাসা বাঁধবে সামুদ্রিক প্রাণী। ফলে ডিপ সি ডাইভিংয়ের টানে আসবে পর্যটক- এমনটাই প্রত্যাশা তুরস্ক সরকারের পর্যটন বিভাগের।

ভিডিও :

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা