,

সরকারকে দুর্বল করতেই এসপির স্ত্রী হত্যা: ওবায়দুল

 

নিজস্ব প্রতিবেদক : পুলিশকে দুর্বল করার মাধ্যমে সন্ত্রাসীরা সরকারকে দুর্বল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু এভাবে সরকারকে দুর্বল করা যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি।সোমবার দুপুরে মুন্সীগঞ্জের হাঁসাড়া হাইওয়ে থানায় নিরাপদ মহাসড়ক ও দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচিতে অংশ নিয়ে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা প্রসঙ্গে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

Kader

 

মন্ত্রী বলেন, ‘বাবুলের স্ত্রীর ওপর নয়, এই আঘাতটা এসেছে সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের সাহসী ভূমিকার ওপর। এটা আজকে তাদের যে টার্গেট, সেটা হচ্ছে পুলিশকে দুর্বল করে সরকারকে দুর্বল করে দেয়া। এটাই হচ্ছে তাদের মূল দুরভিসন্ধি।’

 

 

এখন থেকে হেলমেট ছাড়া এবং দুজনের বেশি আরোহী মোটরসাইকেলে আরোহণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বি আরটিসি) চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শওকত আলী মজুমদার, সহকারী পুলিশ সুপার শামসুজ্জামান, গাজীপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কবির আহাম্মেদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা