,

পর্যটনে পাল্লা দিতে সময় লাগবে: মেনন

 

নিজস্ব প্রতিবেদক : রাশেদ খান মেননপর্যটন শিল্পে বাংলাদেশের আশার কথা শোনালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, পর্যটন শিল্পে বাংলাদেশ সম্ভাবনাময়। তবে আমাদের আগেই যারা এ শিল্পের বিকাশে মনোযোগী হয়েছে তাদের সঙ্গে পাল্লা দিতে আমাদের সময় লাগবে।রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘পর্যটন শিল্পের বিকাশে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব বলেন।

17158
ট্যুরিজম অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি (টেড্স) আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মেনন বলেন, প্রকৃতি ও পরিবেশকে সমন্বয় করেই আমাদের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হবে। আশা করছি অচিরেই বাংলাদেশ পর্য্টন খাতে বৈদেশিক মুদ্রা অর্জনকারী দেশ হিসেবে নাম লেখাবে।
রাশেদ খান মেনন বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনের যে পাঁচটি খাত রয়েছে তার মধ্যে পর্যটনকে প্রধান খাতে রূপান্তর করতে হবে। বাংলাদেশে ২০১৭ সালে ওআইসির ট্যুরিজম সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নেপালের পর্যটন মন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে। তাদের পাহাড় আর আমাদের সমুদ্র পর্যটনের জন্য বড় অবদান রাখছে। আমরা এ বিষয়ে আরও সভা-সেমিনার করবো।
সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো.জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ,সুপ্রিমকোর্ট বার শাখার সভাপতি অ্যাডভোকেট জোবায়দা পারভীন,আরটিভির বার্তা সম্পাদক আনোয়ার হক, দীপ্ত টিভির বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম খান, বে-ক্রুজ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল আশরাফ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা