,

সফল দাম্পত্য জীবনের জন্য সানির পরামর্শ

photo-1464836245বিনোদন ডেস্ক : একসময় ছিলেন নীল ছবির নায়িকা ও নির্মাতা। সেখান থেকে সানি লিওন এখন বলিউড তারকা। সময়ের সঙ্গে সঙ্গে সাফল্য পেয়েছেন, পাচ্ছেন। হাজার নিন্দা এবং কটূক্তি চললেও সেটি তাঁর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে না। এর সবচেয়ে বড় কারণ, দাম্পত্য জীবনে তিনি সুখী। আইএএনএসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সুখী দাম্পত্যের সবচেয়ে বড় শর্ত ছাড় দেওয়া।’

২০০৯ সালে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে বিয়ে হয় সানির। নিজেদের কাজ অথবা বাইরের সমালোচনা—এগুলোর কিছুই টলাতে পারেনি তাঁদের বৈবাহিক সম্পর্ককে। এ বিষয়ে সানি বলেন, ‘এটা হচ্ছে বিশ্বাস আর ত্যাগের বিষয়। স্ত্রী সুখী হলে সংসার সুখের হয়, এমন কথা অনেকেই বলেন। তবে আমি বিশ্বাস করি যে একে অন্যকে ছাড় দেওয়া, শর্তহীনভাবে ভালোবাসা আর সব সময় যোগাযোগ বজায় রাখা খুবই দরকারি।’

ছাড় দেওয়ার মানসিকতাকেই সানি গুরুত্ব দিয়েছেন বেশি, ‘দেখুন কম্প্রোমাইজ করাটা সবচেয়ে বড় ব্যাপার। সব বিষয়ে কখনোই তো একমত হতে পারবেন না আপনি, বাধ্যও নন। কাজেই ছাড় দিতে পারা এখানে অনেক গুরুত্বপূর্ণ।’

২০১২ সালে ‘জিসম ২’ দিয়ে অভিষেকের পর বলিউডে কম কটূক্তি হজম করতে হয়নি তাঁকে, এখনো এসব চলে নিয়মিত। তিনি নিজেই একটা সময় বলেছিলেন, নিজেকে তাঁর এখানে বহিরাগতের মতো লাগে। তবে এখন পরিস্থিতি যে একটু হলেও বদলেছে, তা তাঁর কথাতেই বোঝা যায়, ‘বলিউড ইন্ডাস্ট্রিতে আমার বেশ কয়েকজন চমৎকার মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, আর এ ব্যাপারটা নিয়ে আমি খুবই খুশি’, বলেন সানি।

শাহরুখ খানের বহুল প্রত্যাশিত ‘রইস’ ছবিতে একটি আইটেম গানে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে তাঁকে। এ নিয়ে সানি বলেন, ‘দারুণ এক অভিজ্ঞতা, বলতে পারেন আমার স্বপ্ন সত্যি হয়েছে। শাহরুখের সঙ্গে কাজ করতে পারা বিশাল সৌভাগ্যের।’ ভবিষ্যতে শাহরুখের বিপরীতে অভিনয় করার ইচ্ছাও গোপন করেননি তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা