,

টাটকা মাছ কেনার টিপস

 

লাইফস্টাইল ডেস্ক :বাঙালির খাবারের তালিকায় মাছের অবস্থান সবার উপরে। মাছ ছাড়া আমাদের একদিনও চলে না। এ জন্যই বলা হয়ে থাকে ‘মাছে-ভাতে বাঙালি’! এছাড়া পুষ্টিগুণ বিচারে মাছ শরীরের জন্য অত্যন্ত উপকারী। তাই বলে কি বাজার থেকে যেকোনো মাছ কিনে আনলেই চলবে? মাছটা হওয়া চাই টাটকা ও স্বাস্থ্যসম্মত।

aid_35550

কিন্তু কী করে বুঝবেন কোন মাছ টাটকা? অভিজ্ঞ মানুষেরাও অনেক সময় দোকানিকে বিশ্বাস করে মাছ কিনে ফেলেন। পরে দেখেন খারাপ। তবে আজ থেকে আর ঠকার কোনো উপায় নেই, যদি নিম্নলিখিত টিপসগুলো মেনে চলেন। রইলো মাছ কেনার ৭টি টিপস—

১) প্রথমেই মাছটি হাতে নিয়ে দেখুন হাতটি পিছলে যাচ্ছে কি না। পিছলে গেলে বুঝবেন মাছটি টাটকা।

২) নাকের কাছে নিয়ে গিয়ে গন্ধ নিন। খুব আঁশটে গন্ধ মানে কিন্তু ভাল মাছ নয়। একদম টাটকা মাছের গায়ে জলের গন্ধ লেগে থাকে।

৩) মাছের চোখটি লক্ষ্য করুন। চোখটি যদি ভিতরদিকে বসে যায় তবে পুরনো মাছ। তাছাড়া টাটকা মাছের চোখ কখনও ঘোলাটে হয় না আর একটু বেরিয়ে থাকে।

৪) ছোট মাছ হলে পেটটি ফাঁক করে দেখুন ভিতরের পটকাটি লাল ও ভিজে ভিজে কি না। শুকনো হলে জানবেন পুরনো মাছ।

৫) মাছের পেটি কেনার সময়ে অবশ্যই খেয়াল করবেন অল্প চাপে কাঁটা থেকে মাছটি আলাদা হয়ে যাচ্ছে কি না। যদি হয় তবে জানবেন টাটকা মাছ নয়।

৬) মাছের গায়ে বাদামি বা হলদেটে দাগ অথবা স্পর্শ করলে স্পঞ্জের মতো ভাব মানে কিন্তু খারাপ মাছ।

৭) চিংড়ি মাছ কেনার সময় খেয়াল করবেন হাতে নিতে গেলে সহজেই মাথা ভেঙে যাচ্ছে কি না। ওটি পচন ধরার লক্ষণ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট