,

আইপিএলে ওয়ার্নারের যত রেকর্ড

david-warnerস্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের সদ্য সমাপ্ত নবম আসরে চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের নামের পাশে বেশ কয়েকটি রেকর্ড যুক্ত হলো। রেকর্ড সম্পর্কে বলার আগে বলতে হয়, অজি এই ক্রিকেটারের চমৎকার নেতৃত্ব ও রেকর্ড ব্যাটিং নৈপুণ্যের উপর ভর করেই প্রথমবারের মতো আইপিএলের ট্রফি ঘরে তুলে সানরাইজার্স। গতকাল রাতের ফাইনালে ওয়ার্নারের ৩৮ বলে ৬৯ রানের ইনিংস দলের জয়ে বড় ভূমিকা রাখে। এর মধ্য দিয়ে আইপিএলের ইতিহাসে কোনো এক আসরে সর্বোচ্চ অর্ধ-শতকের রেকর্ড এখন তার দখলে। ১৭ ম্যাচে তার মোট অর্ধ-শতকের সংখ্যা ৯টি। সেইসঙ্গে এবারের আসরে সবচেয়ে বেশি চার মারার রেকর্ডটিও তার দখলে। মোট ৮৮টি চার মারেন তিনি। এদিক দিয়ে দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি যার চারের সংখ্যা ৮৩টি।

গতরাতের ম্যাচে অবশ্য আরেকটি রেকর্ড গড়েছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গতরাতের ফাইনালে ২৪ বলে নিজের অর্ধ-শতক পূর্ণ করেন তিনি। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের ইতিহাসে সুরেশ রায়নার সঙ্গে যৌথভাবে দ্রুততম অর্ধ-শতকের রেকর্ডে ভাগ বসালেন সানরাইজার্সের অধিনায়ক। রায়না টুর্নামেন্টের ২০১০ সালের ফাইনালে চেন্নাই সুপার কিংসের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৪ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেছিলেন। গতকাল পর্যন্ত এ রেকর্ড রায়রার দখলেই ছিল।

উল্লেখ্য, আইপিএলের নবম আসরে ১৭ ম্যাচ থেকে ডেভিড ওয়ার্নারের মোট সংগৃহীত রান ৮৪৮। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৯৩। স্ট্রাইক রেট ১৫১.৪২। এবারের আসরে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। সবচেয়ে বেশি ৯৭৩ রান করে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন বিরাট কোহলি। অার রান সংগ্রহের দিক দিয়ে তৃতীয় স্থানে এবি ডি ভিলিয়ার্স। ১৬ ম্যাচে তার মোট রান ৬৮৭। এর মধ্যে অর্ধ-শতক ৬টি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা