,

এইতো বাবা আর কয়টা দিন

news-image

images

Aashiq Rahman সামনে তাকালে অন্যের ছবি দেখা যায়, আয়নায় তাকালে নিজের ছবি দেখা যায়, আর দুটো ছবি পাশা পাশি দেখতে বিবেকের প্রয়োজন হয়। আসেন আজ কিছু ভিন্ন ছবি পাশা পাশি ফেলে দেখি।

বাবা পাঁচ হাজার টাকা দাওতো?

কেনো বাবা কি করবি?

এত হিসাব দিয়ে টাকা নিতে হবে বাবা! হ্যাং আউট করবো বন্ধুদের সাথে!

পাঁচ হাজার টাকা তোমার পকেটে, সামনে তিন চার জন বন্ধু আর মাঝ খানে একটা গোল টেবিল। টেবিলে রাখা চার হাজার টাকার ব্লেন্ডেড হুইস্কি, কয়েক প্যাকেট বেনসন আর কিছু স্নাক্স। হয়তো দুই, তিন, অথবা চার ঘন্টা! ওয়েটারকে একশ টাকার দুইটা নোট বকশিস দিয়ে তুমি ঢুলতে ঢুলতে বাড়ি ফিরে এলে।

মা বাবা কোথায়?

অফিসে নাকি বায়ার এসেছে তোর বাবার ফিরতে রাত হবে!

শেষ বার ঘড়ির কাটায় রাত তিনটা বাজিয়ে জান পাখির সাথে গল্প করে তুমি ঘুমিয়ে গেলে, বাবা তখনো রাস্তায় বসে ভাবছে সকালে আবার অফিস একটু খানি ভালো ঘুম হলে হয়।

বেলা এগারোটায় ঘুম ভেঙে মা বাবা কোথায়?

তোর বাবা কখনো এই সময় বাসায় থাকে? অফিসে গেছেন। কেনো কি দরকার?

কিছু টাকা দরকার ছিলো!

এক হাত থেকে টাকা নিয়ে অন্য হাতে ভাঙাটা কত সহজ তাইনা? মাত্র দুই, তিন অথবা চার ঘন্টা!

যে লোকটা বসের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে সালাম দিয়ে বেতনের টাকাটা তুলে নেয় সে মনে মনে ভাবে, এই তো আর কিছুদিন আমার ছেলেটাও একদিন সবার বস হবে। সেদিন সবাই আমাকে অমুক সাহেবের বাবা বলে ডাকবে।

বাড়িওয়ালা এসে যখন দরজায় কড়া নাড়ে বাবার মানি ব্যাগের তিন ভাগের দুই ভাগ টাকা ফুরিয়ে তখনো বাবা মনে মনে ভাবে এইতো আর কয়টা দিন!

একশ টাকার গরুর মাংস যখন তিনশ টাকা হয় বাবা তখনো মনে মনে ভাবে এইতো আর কয়টা দিন!

তুমি যখন হ্যাং আউটের নামে বাবার কাছে পাঁচ হাজার টাকা চেয়েছিলে তখনো সে মনে মনে বলেছিলো এইতো আর কয়টা দিন!

তোমার ভার্সিটি খরচ, তেল, নুন, কাপড় চোপর প্রতিটা নোট বের হওয়ার আগে বাবা টের পায় ত্রিশ দিনের জমানো নোট গুলো কি করে হাতের মুঠো থেকে হাঁরিয়ে যায়। খরচের প্রতিটা নোটের পেছনে লেখা থাকে বাবার প্রতিদিনকার জীবন ডায়েরী।

তোমার ঘন্টা হিসাবে রিকশা ভাড়া করে প্রেমিকাকে নিয়ে হাওয়া খাওয়ার উলটা দৃশ্যে থাকে বাবার পায়ে হেঁটে বাজার নিয়ে ঘরে ফেরার দৃশ্য। তোমার বন্ধুদের সাথে হ্যাং আউটের উলটা দৃশ্যে থাকে এক গাদা ফাইলের ওপাশে ছোট মুখ হয়ে যাওয়া বাবার চিন্তিত মুখ খানি। তোমার যৌবনের প্রতিটা আনন্দের উলটা দৃশ্যে থাকে বাবার কানের পাশে গজানো একটা দুইটা পাঁকা চুল, কপালের ভাজ, এক রাশ ক্লান্তি আর তোমায় নিয়ে দেখা এক গাদা স্বপ্ন।

দশ টাকা দিয়ে একটা বেনসন ধরানোর আগে, মাস শেষে বসের সামনে দাঁড়ানো বাবার মুখটা একবার কল্পনা করে নিও। আমি বিশ্বাস করি যদি তুমি এভাবে ভাবতে পারো তাহলে তুমিও হাতের সিগারেট টা ছুঁড়ে ফেলে দিয়ে বিড় বিড় করে বলবে, এইতো বাবা আর কয়টা দিন।

ছবিঃ নেট থেকে।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর