,

পাপনকে দেখেই নাসিম বললেন, মুস্তাফিজের খবর কী?

Mustafizস্পোর্টস ডেস্ক : কাটার মাস্টার কিংবা বাঁ-হাতের জাদুকর মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের প্রশংসা এখন সবার মুখে মুখে। ক্রিকেট দুনিয়ার রথী-মহারথীদের আড্ডার মূল আলোচনা থাকছেন তিনি। শুধু ক্রিকেট দুনিয়া নয়, মুস্তাফিজের খেলার বিষয়টি আলোচিত হচ্ছে রাজনৈতিক বিভিন্ন বৈঠকেও।

আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপপরিষদের বৈঠকের একপর্যায়ে ওঠে মুস্তাফিজের খেলার প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও অভ্যর্থনা উপপরিষদের সদস্য নাজমুল হাসান পাপনকে দেখেই স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হেসে জানতে চান, ‘মুস্তাফিজের খেলার খবর কী?’ পাপন তখন বলেন, ‘ভালোই খেলছে।

ব্যাটসম্যানরা তো ওকে মারতেই ভয় পাচ্ছে।’ এরপর ওই আলোচনা যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘মুস্তাফিজ এখন উইকেট পাচ্ছে না। কিন্তু রান দিচ্ছে না, ওকে খেলতে সবাই ভয় পাচ্ছে। মুস্তাফিজ মিরাকল।’

পরে বৈঠকের বিষয়ে কথা বলেন অভ্যর্থনা উপপরিষদের সদস্যসচিব দীপু মনি। তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনে জামায়াত ছাড়া দেশের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। সম্মেলনে যোগদানের জন্য ১৫-২০টি বিদেশি রাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে অভ্যর্থনা উপপরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায়, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা