,

ডি ভিলিয়ার্সের ব্যাটে ফাইনালে বেঙ্গালুরু

Vivo IPL 2016 Qualifier 1 - GL v RCBস্পোর্টস ডেস্ক : সুরেশ রায়নার গুজরাট লায়ন্সকে হারিয়ে আইপিএলের নবম আসরের ফাইনালে উঠে গেছে ক্রিস গেইল ও বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

গুজরাটের দেয়া ১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে ডি ভিলিয়ার্সের দাতীত্বশীল ব্যাটিং ৬ উইকেটরে সহজ জয় পায় বেঙ্গালুরু।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ বিপদে পড়ে গুজরাট লায়ন্স। ৯ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে তারা। তবে এ পরিস্থিতিতে দিনেশ কার্তিক এবং ডোয়াইন স্মিথ ৮৫ রানের জুটি গড়ে গুজরাটকে টেনে তোলার চেষ্টা করেন।

৩৯ বলে ২৬ রান করে আউট হন দিনেশ কার্তিক। এরপর আবারও নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। একপাশে শুধু ডোয়াইন স্মিথ দাঁড়িয়ে থাকেন। অপরপাশে উইকেট পড়ার মিছিল শুরু হয়। ৪১ বলে শেষ পর্যন্ত ৭৩ রান করে আউট হন ক্যারিবীয় এই ব্যাটসম্যান। ৫টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কার মার মারেন তিনি।

১৯ রান করেন ডিভেডি। ১০ রান করেন ধাওয়াল কুলকার্নি। শেন ওয়াটসন নেন ২৯ রানে ৪ উইকেট। ২টি করে উইকেট নেন ইকবাল আবদুল্লাহ এবং ক্রিস জর্ডান। ১ উইকেট নেন ইয়ুজবেন্দ্র চাহাল।

১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২৯ রানে ৫ উইকেট হারায় বেঙ্গালুরু। এক পাশে নিয়মিত উইকেট পরতে থাকলেও অন্যপাশে অবিচল থাকেন ভিলিয়ার্স। এক সময় মনে হয়ে ছিলো হেরেই যাচ্ছে বেঙ্গালুরু। কিন্তু না, ইকবাল আবদুল্লাহর কার্যকর সঙ্গ পেয়ে দলকে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে নঙ্গর ফেলেন ভিলিয়ার্স। ম্যাচ সেরার পুরস্কারটাও পান তিনিই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা