,

ফাইনালের টিকিট পেতে কোহলিদের চাই ১৫৯

 

 

স্পোর্টস ডেস্ক : আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১৫৯ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে গুজরাট লায়ন্স।
মঙ্গলবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানেই ওপরের দিকের তিন ব্যাটসম্যানকে হারিয়ে মহাবিপদে পড়ে যায় গুজরাট।একই ওভারে ব্রেন্ডন ম্যাককালাম (১) ও অ্যারন ফিঞ্চকে (৪) বিদায় করেন বেঙ্গালুরুর স্পিনার ইকবাল আবদুল্লাহ। শেন ওয়াটসনের বলে ফিরে যান অধিনায়ক সুরেশ রায়নাও (১)।

IPL02581464107470

এরপর চতুর্থ উইকেটে দিনেশ কার্তিক ও ডোয়াইন স্মিথের ৮৫ রানের জুটিই মূলত গুজরাটকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। শেষ বলে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে ১৫৮ রান জমা করে গুজরাট।
৪১ বলে ৬ চার ও ৫ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৭৩ রান করেন স্মিথ। ৩০ বলে ২৬ রান করেন কার্তিক। বেঙ্গালুরুর পক্ষে শেন ওয়াটসন সর্বোচ্চ ৪ উইকেট নেন ২৯ রানের বিনিময়ে।

আজ যে দল জিতবে তারা সরাসরি ২৯ মে বেঙ্গালুরুর ফাইনালের টিকিট পাবে। পরাজিত দলেরও অবশ্য আরেকটি সুযোগ থাকবে।

বুধবার এলিমিনেটরে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে ওঠার সুযোগ থাকছে আজকের পরাজিত দলের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা