,

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

18735-cricketamarস্পোর্টস ডেস্ক : ক্রিকেটে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের মতো দলগুলোর উপস্থিতি টের পাওয়া যায় শুধুই আইসিসির বৈশ্বিক আসরগুলো চলার সময়। আইসিসির সহযোগী দেশগুলো সবসময়ই আরো বেশি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার দাবি জানিয়ে আসছিল।
সর্বশেষ গত টি২০ বিশ্বকাপ শেষে তারা জোরালোভাবে এ দাবি তোলে। বড় আসরে ‘জায়ান্ট-কিলার’খ্যাত আয়ারল্যান্ডের আশা অন্তত পূরণ হতে চলেছে। ২০১৭ সালের মে মাসে দেশটিতে ছয় ম্যাচের ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে, যাতে আয়ারল্যান্ড ছাড়াও অংশ নেবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

ত্রিদেশীয় সিরিজটিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের স্বার্থও নিহিত। ২০১৭ সালের জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ওই আসরে খেলার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে টেস্ট খেলুড়ে দুটি দেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাচ্ছে না র্যাংকিংয়ের ১১ নম্বর দল আয়ারল্যান্ড।

ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম এ নিয়ে বলেন, ‘দুটি বিশ্বকাপের মাঝে ৯-১০টি ওয়ানডে খেলার সুযোগ হয় আমাদের, এখন প্রতি বছর একইসংখ্যক ম্যাচ খেলতে চাই আমরা।’

আয়ারল্যান্ড ওয়ানডে মর্যাদা পাওয়ার পর এক দশক কেটে গেলে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র দুটি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছে। ২০০৭ বিশ্বকাপে গায়নায় এবং পরের বছর অ্যাবারডিনে ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়। দুটি ম্যাচেই হেরেছে আইরিশরা। সে টাইগারদের বিপক্ষে সাতটি ওয়ানডে খেলেছে ইউরোপের দেশটি, যার মধ্যে ২০০৭ ও ২০১১ বিশ্বকাপের লড়াই উল্লেখযোগ্য। ২০১০ সালে আয়ারল্যান্ডের মাটিতে দুই দলের ওয়ানডে সিরিজটা ১-১-এ ড্র হয়। ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা