,

অবশেষে মাঠে ফিরলেন আশরাফুল

 

205418_1স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞা শেষ হয়ে যাচ্ছে চলতি বছরের ১৬ আগস্ট। তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফের ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। কথা ছিল, বছরের শুরু থেকেই অনুশীলন করবেন তিনি।

তবে, ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট-ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ এই ক্রিকেটারের অপেক্ষার প্রহর যেন কোনভাবেই শেষ হচ্ছিল না। অবশেষে সেটা শেষ হল নতুন বছরের ঠিক পরদিন মানে আজ শুক্রবার। মাঠে ফিরলেন আশরাফুল; পুরোদমে শুরু করলেন অনুশীলন।

আর স্বাভাবিকভাবেই এতে উচ্ছ্বসিত আশরাফুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি সকালে লিখেছেন, ‘অনেকদিন পর অনুশীলনে যাচ্ছি। তাই আজকের সকালটা আজ অন্যরকম সুন্দর আমার জন্য। দারুণ লাগছে।’

আর আশরাফুলের এই নতুন সূচনায় তার সাথে আছেন তারই শৈশবের কোচ ও জাতীয় দলের সাবেক লেগ স্পিনার ওয়াহিদুল গনি। এ ব্যাপারে ১৪ এপ্রিল আশরাফুল বলেন, ‘গনি স্যার কিছুক্ষণ আগে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ফোনে বললেন…অনেক দিন খেলার থেকে দূরে আছিস তাই এখানে কিছু দিন প্র্যাকটিস করে যা। আমিও তোকে পর্যবেক্ষণ করতে পারব, ক্রিকেটের বেসিকটা খেলা থেকে দূরে থাকায় ভুলে গেছিস কিনা। কিছু ব্যাপারে সাহায্য ও করতে পারব। আর তুই এখানে আসলে অন্য যারা বাচ্চারা আছে তারাও প্রেরণা পাবে…।’

আশরাফুল চেয়েছিলেন এই গরমে সুইজারল্যান্ড থেকে ঘুরে আসতে। কিন্তু, অংকুর ক্রিকেট একাডেমির ওয়াহিদুল গনির প্রস্তাবে আর না করতে পারেননি। সুইজারল্যান্ড যাওয়ার প্ল্যান বাতিল করে ছুটেছেন মাঠে।

আর এর মধ্যেই এসেছে আরেকটা সুসংবাদ। তার ডাক্তার জানিয়ে দিয়েছেন, হাতের আঙুলের ইনজুরি থেকে সেরে উঠেছেন তিনি।

আশরাফুল বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠার পর অসংখ্য মেসেজের ভিড়ে ডাক্তারের পাঠান মেসেজটি এই নববর্ষের আনন্দকে দ্বিগুণ বানিয়ে দিল – মিস্টার আশরাফুল , আপনার হাতের আঙ্গুলের ইনজুরি সেরে গেছে। যে আঙ্গুলের হাড়ে চিড় ধরেছিল সেটা ঠিক হয়েছে । আমরা রিপোর্ট চেক করলাম। আপনি এখন নিশ্চিন্ত মনে প্র্যাকটিস করতে পারেন। শুভকামনা।’ সূত্র : প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে