,

টেকনাফে ১৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার

095509yeba-300x300কক্সবাজারের টেকনাফের বঙ্গোপসাগর উপকূল দিয়ে পাচারকালে ৫ লাখ ৮০ হাজার পিস ইয়াবার চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এটি বিজিবির উদ্ধারকৃত এ যাবৎকালের সর্ববৃহৎ চালান।  বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। বিওপি বিজিবি সদস্যরা সাবরাং বঙ্গোপসাগর খুরের মূখ এলাকায় গেলে পাচারকারীরা পার্শ্ববর্তী এলাকায় ঢুকে পড়ে। পরে বিজিবি ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় একটি ইয়াবার প্যাকেট উদ্ধার করে। ব্যাটলিয়ান সদরে প্যাকেট খুলে গণনা করে ৫ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১৭ কোটি ৪০ লাখ টাকা বলে জানা যায়।  উদ্ধার ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে