,

পহেলা বৈশাখ গণভবনের মেন্যুতে নেই ইলিশ

139790_1পহেলা বৈশাখ পান্তা-ইলিশ খাওয়ার বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রচারণার মধ্যে নববর্ষ উদযাপনের দিন অর্থাৎ পয়লা বৈশাখ ১৪২৩ এর খাদ্য তালিকায় ঐতিহ্যবাহী জাতীয় মাছ ইলিশের কোনো আইটেম রাখছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণভবনে এ দিনের মেন্যুতে খিচুড়ির সঙ্গে থাকছে বেগুন ভাজি, ডিম ও মুরগির মাংস ভুনা।পহেলা বৈশাখের দিন সমাজের বিশিষ্টজনদের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে থাকেন প্রধানমন্ত্রী। দলীয় নেতাকর্মীরাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।সাম্প্রতিক বছরগুলোতে পয়লা বৈশাখে ইলিশ খাওয়ার প্রবণতা বেড়েই চলেছে। এই সময়ে ইলিশ ধরা নিষিদ্ধ থাকায় পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশের দর কয়েক গুণ বেড়ে যায়। এজন্য সরকারিভাবে পয়লা বৈশাখে ইলিশ না খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। তাছাড়া বর্ষবরণে ইলিশ খাওয়া বাঙালি সংস্কৃতির কোনো অংশ নয় বলেও বিশিষ্টজনেরা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে