,

বৈশাখের শুরুতেই বৃষ্টি হতে পারে

image_274519.wather (3)নিউজ ডেস্ক : চৈত্রের তীব্র তাপদাহে ওষ্ঠাগত মানুষের প্রাণ। অতিষ্ঠ হয়ে উঠেছে নগরজীবন। স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈশাখের শুরুতেই বৃষ্টি হতে পারে। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। ঢাকা, রংপুর, রাজশাহী বিভাগে চলছে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ। পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে অধিদপ্তর বলেছে, এ সময়ের প্রথম দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চলতি মৌসুমের প্রথম তাপপ্রবাহ শুরু হয় শুক্রবার থেকে। পরবর্তী ৪৮ ঘণ্টায়ও এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সোমবার আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা ও রংপুর বিভাগ এবং রাজশাহী, বগুড়া, খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুকনো থাকবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ