,

ক্যামেরনও পেয়েছিলেন অফশোর কোম্পানির মালিকানা

cameron_9316আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন স্বীকার করেছেন, তার বাবা ইয়ান ক্যামেরনের অফশোর ট্রাস্ট-এর শেয়ারের মালিকানা পেয়েছিলেন তিনি ও তার স্ত্রী সামান্থা ক্যামেরন।

ব্লেয়ারমোর হোল্ডিংস নামে অফশোর কোম্পানির ব্যপারে প্রশ্নের মুখোমুখি হয়ে, ক্যামেরন জানিয়েছেন, ২০১০ সালে ওই শেয়ার ৩০ হাজার পাউন্ডে বিক্রি করে দেয়া হয়েছে।খবর বিবিসির।

ক্যামেরন বলছেন, শেয়ারের লভ্যাংশের ওপর তিনি আয়কর পরিশোধ করেছেন।

সেগুলো থেকে কিছু মুনাফাও এসেছিল, কিন্তু সেই লভ্যাংশ ক্যাপিটাল গেইন্স ট্যাক্স ভাতার চেয়ে কম ছিল, ফলে যুক্তরাজ্যের অন্য সব সাধারণ করের মতই সেটি পরিশোধ করা হয়েছিল।
এ বিতর্ক থেকে বাঁচতে ক্যামেরন আগামী সপ্তাহেই তার আয়কর বিবরণী প্রকাশ করতে পারেন বলে ধারনা করা হচ্ছে।

পানামা পেপারস নামে পরিচিত ধনী ও ক্ষমতাশালী ব্যক্তিদের কর ফাঁকির লাখ লাখ গোপন দলিলপত্র ফাঁস হওয়ার পর যে সমালোচনার ঝড় উঠেছে, সেটি এখন অনেকের ভুল বোঝাবুঝির কারণেও হচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা