বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

download (35)রক্তস্নাত ভাষা আন্দোলনে স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে ফুলের তোড়া দিতে টি.এ রোডস্থ ছাত্রদলের সাবেক অফিস চত্ত্বর থেকে রওয়ানা দিয়ে শহীদ মিনারে যাওয়ার পথে শাসকদলের ইঙ্গিতে আওয়ামী পুলিশ বাহিনী কর্তৃক বেশ কয়েক দফায় বাধার সম্মুখিন হয়। প্রতিবারই বাধা ডিঙ্গিয়ে শহীদ মিনারের দিকে এগিয়ে যাওয়ার পথে জেলা পরিষদ মার্কেট সংলগ্ন এলাকায় পুলিশ বাহিনী প্রচন্ড বাধার সৃষ্টি করে। ইতিমধ্যে অন্যান্য দল ও সংগঠন তাদের ফুলের তোড়া প্রদান কার্যক্রম শেষ করে। কিন্তু পুলিশ ঠুুনকু অযুহাতে কালক্ষেপন করতে থাকে। প্রায় ৩০/৪০ মিনিট চলে যাওয়ার পরও শহীদ মিনারের দিকে এগোতে দিচ্ছিলনা। এরই মাঝে খবর আসে কলেজ গেইট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে পুলিশের এই ষড়যন্ত্রমূলক আচরণের প্রতিবাদে জেলা বিএনপি তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐ স্থানেই তাৎক্ষনিক প্রতিবাদ সভা করে। এড. গোলাম সারোয়ার খোকনের পরিচালনায় তাৎক্ষনিক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি এড. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবিএম মোমিনুল হক, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: আলী আজম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: আজিম, সাবেক ভিপি আবু শামীম মো: আরিফ, সাবেক জিএস মইনুল হোসেন চপল, এড. কানন, শামীমা স্মৃতি, জহিরুল ইসলাম চৌধুরী লিটন, এড. মালেক, মো: আলমগীর হোসেন, আল-আমিন লিটন, জেলা যুবদলের আহ্বায়ক হাজী মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, এড. ইসমত আরা, হুসপিয়ারা বেগম প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিশ্বময় আমাদের অহংকার ও জাতীয় জাগরনের একুশের এই দিনে মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালবাসা বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদীদলের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে গোটা জাতীর সাথে একাত্ম হয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছিল তখন স্থানীয় শাসক দলের ইশারায় এহেন নেক্কারজনক পুলিশি বাধা গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচী ও অধিকারের টুটি চেপে শুধু বাধা দেয়াই নয় বরং ভাষা শহীদদের আত্মার প্রতি অসম্মান এবং অশ্রদ্ধার শামিল। ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাসে এই প্রথম এধরণের নিকৃষ্ট উদাহরণের জন্ম হল যা জেলাবাসী ও দেশবাসী ঘৃণার সাথে চিরদিন স্মরণ রাখবে। বক্তারা বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার পথে পুলিশি বাধা ও গাড়ি বহরে আক্রমনের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন। তাৎক্ষনিক প্রতিবাদ সভা শেষে বাধাদানে প্রতিবাদ স্বরূপ জেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে তৈরি ফুলের তোড়াগুলো পুলিশি বাধার স্থানে ফ্লাইওভার তৈরির জন্য স্তুপকৃত পাথরের উপর সারি সারি করে সাজিয়ে রেখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতাকর্মীরা স্ব-স্ব স্থানে ফিরে আসেন। উল্লেখিত ঘটনাবলির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণসম্পাদক জহিরুল হক খোকন জহির। প্রেস রিলিজ

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান