বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক মাতুভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সাংস্কৃতিক অনুষ্ঠান

23444 3আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে প্রভাত ফেরি, শহীদ মিনাওের পুষ্পস্বক অর্পণ, নিয়াজ মুহম্মদ স্কুল মাঠে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রাণতোষ চৌধরীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

রবিবার ভোরে স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বর থেকে শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক আনিছুল হক রিপন সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ পারুল এর নেতৃত্বে প্রভাত ফেরি বের হয়। এতে বিশিস্ট সংগীত পরিচালক ওস্তাদ আলী মোসাদ্দেক মাসুদ সহ প্রবীণ নবীণ শিল্পীরা অংশগ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদ মিনারের পাশে নিয়াজ মুহম্মদ স্কুল মাঠে মহান একুশের সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি, আলোচনা সভা হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রাণতোষ চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়। প্রাণতোষ চৌধুরী অনুভ’তি ব্যক্তকালে বলেন, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদ নান্দনিক বিভিন্ন কর্মসূচী পালন করছে। ব্রাহ্মণবাড়িয়ার শিল্পীদের সমন্বয়ে এই সংগঠনের অগ্রযাত্রা জেলার সাংস্কৃতিক ঐতিহ্যকে বিকশিত করবে বলে আমি আশাবাদী। তিনি বলেন, আমার জীবন সায়েহ্নকালে শিল্পী সংসদ আমাকে যে সম্মান দিয়েছে তা আমরণ মনে থাকবে। অনুষ্ঠানে শিল্পী ফারুক আহমেদ পারুল এর সঙ্গীত পরিচালনায় সমবেত একুশের সঙ্গীত পরিবেশন করে বীর মুক্তিযোদ্ধা শিল্পী ফিরোজ আহমেদ, মিতালী বিশ্বাস, ,সামরোজ কাউসার শামা, দেবাশীষ ভটাচার্য দেবু,মোঃ শাহজাহান, সোহেল রানা,জয়নাল,নাসরিন হাওলাদার শিশির, অপু,রবিন, মিলি, চুন্নু, জয় সহ সঙ্গীত শিল্পীরা, কবিতা আবৃত্তি করেন রুমা, সোহেল রানা। শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনিছুল হক রিপন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান