,

২০১৭ সালে সারা বিশ্বে বাজারজাত হবে বসুন্ধরা টিস্যু

222222ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ বসুন্ধরা পেপার মিলসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহীনুর রহমান বলেছেন, ২০১৭ সালে সারা বিশ্বে বসুন্ধরা টিস্যু বাজারজাত করা হবে বলে। বর্তমানে বিশ্বের ২৮টি দেশে বসুন্ধরা টিস্যু রপ্তানি হচ্ছে জানিয়ে ২০১৭ সালের প্রথম দিকে সারা বিশ্বে নিজস্ব ব্র্যান্ড ও সেলস টিম নিয়ে এই টিস্যু বাজারজাত শুরু করবে বলে জানান তিনি। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় বসুন্ধরা পেপার মিলস’র আয়োজনে বসুন্ধরা টিস্যু পণ্যের ‘ট্রেড স্কীম-২০১৫’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিজিএম এ তথ্য প্রকাশ করেন। শহরের পূর্ব পাইপাড়াস্থ মোজাফফর টাওয়ারের সিলভার ফর্ক চাইনিজ রেস্টুরেন্টে এই সাফল্য উদযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। তাছলিমা আক্তার রুমা’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা পেপার মিলসের কুমিল্লা আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আতিকুল এহসান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লাস্থ আঞ্চলিক বিপণণ ব্যবস্থাপক মোঃ নুরুদ্দীন তারেক, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের পরিবেশক স্বপন কুমার পাল। অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে র‌্যাফেল ড্র-এর মাধ্যমে ৩৫ জন ব্যবসায়ীকে পুরস্কৃত করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা