,

নাসিরনগরে ভেজাল বিরোধী অভিযান

b baria mapনাসিরনগর সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদর বাজার,কলেজ মোড়,নুরপুর মোড় বাজার ও চৈয়ারকুঁড়ি বাজারে আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদের নের্তৃত্বে চট্রগ্রাম বিএসটিআই(ম্যাচ)পরির্দশক সুমন সাহা ও ব্রাহ্মণবাড়িয়ার পাট অধিদপ্তরের মূখ্য পরির্দশক আবুল মনসুর মজুমদার পণ্যের পাটজাত আইন,বিএসটিআই আইন,ওজন পরিমাপ ও ভেজাল বিরোধী আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তৈলের দোকান,মোদিমাল ও মিষ্টির দোকান ও বেকারীর ১২ জন ব্যবসায়ীকে ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। তারা হলেন পলাশ দত্তকে ৫ হাজার টাকা,নান্টু দেবকে ৭ হাজার টাকা,কালাচানকে ২০ হাজার টাকা,কামরুল মিয়াকে ১০ হাজার টাকা,মামুন ভুইয়াকে ৭ হাজার টাকা,রঞ্জন গোপকে ১ হাজার টাকা,জগদীশ দাসকে ২ হাজার টাকা,ইমরান চৌধুরীকে ৫০০ টাকা, আশরাফ মিয়াকে ২ হাজার টাকা,নীলয় স্টোরকে ১ হাজার টাকা,আলমগীর মিয়াকে ২ হাজার টাকা ও স্বদেশ দত্তকে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। এছাড়াও বেশ কিছু পলিথিনসহ অননুমোদিত ও মেয়াদোর্ত্তীণ প্রায় লক্ষাধিক টাকার বিস্কুট,বেড,কেক,চানাচুর,আচার,লজেন্স ও সেমাই জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল উপজেলা পরিষদ চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। । নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মোবাইল কোর্ট পেশকার মোহাম্মদ বিলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা